ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী অস্তিত্বহীন শিশুপার্ক-অডিটোরিয়াম, এডিপির ১২ কোটি টাকা গেল কোথায়? ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ায় আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি তিতাসে দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপ, মিলতে পারে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭ এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮ দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অনলাইন জুয়ার ভয়াবহতা তুলে ধরে চমকের সচেতনতামূলক ভিডিও

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

তরুণদের বেটিংয়ের ফাঁদ থেকে দূরে থাকার আহ্বান, প্রশংসায় নেটিজেনরা

অনলাইন জুয়ার ভয়াবহতা ও এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে সোচ্চার হয়েছেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে অনলাইন বেটিংয়ের ঝুঁকি তুলে ধরে তরুণদের এ ধরনের জুয়ার ফাঁদ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ভিডিওতে অনলাইন জুয়ার ক্ষতিকর দিকের পাশাপাশি বিভিন্ন পরিসংখ্যান ও বাস্তব অভিজ্ঞতার উদাহরণ তুলে ধরায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী।

১ হাজার টাকা থেকে ১০ লাখ টাকার ক্ষতি

ভিডিওতে শিহাব নামের এক যুবকের অভিজ্ঞতার কথা তুলে ধরেন চমক। তার ভাষ্য অনুযায়ী, সহজে আয় করার আশায় মাত্র ১ হাজার টাকা দিয়ে অনলাইন বেটিং শুরু করেছিলেন শিহাব। পরে জমা অর্থ তোলা এবং হারানো টাকা ফিরে পাওয়ার আশায় স্বজনদের কাছ থেকে ঋণ নিতেও শুরু করেন তিনি।

আরও পড়ুনঃ  আশা এনজিওতে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

একপর্যায়ে বেটিংয়ে প্রায় ১০ লাখ টাকা হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েন ওই যুবক—ভিডিওতে এমনটাই দাবি করেন চমক।

বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার

চমক তার ভিডিওতে জেনারেল ইকোনমিক্স ডিভিশনের (জিইডি) ২০২৬ সালের একটি প্রতিবেদনের তথ্য উল্লেখ করেন। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে ৫০ লাখের বেশি মানুষ অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ২০২৭ সালের মধ্যে এই সংখ্যা ২ কোটি ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কার কথা তুলে ধরেন তিনি।

ভিডিওতে আরও দাবি করা হয়, দেশে অনলাইন জুয়ার আনুমানিক বাজারমূল্য বর্তমানে প্রায় ৮৩০ কোটি টাকা। ২০২৬ সালের ডিবি তদন্তের তথ্য উল্লেখ করে চমক বলেন, একটি জুয়াড়ি নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার অবৈধ লেনদেন শনাক্ত হয়েছিল।

আরও পড়ুনঃ  নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে, কেন হচ্ছে দেরি?

শুধু অর্থ নয়, পারিবারিক ও মানসিক সংকটও

চমকের বক্তব্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৃষ্টিভঙ্গির কথাও উঠে আসে। তিনি বলেন, জুয়া কেবল আর্থিক ক্ষতির কারণ নয়; এটি জনস্বাস্থ্য ও পারিবারিক জীবনের জন্যও গুরুতর সমস্যা তৈরি করতে পারে।

ভিডিওতে উল্লেখ করা তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রায় ৫ দশমিক ৫ শতাংশ নারী ও ১১ দশমিক ৯ শতাংশ পুরুষ জুয়ার কারণে শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হন। এ ধরনের আসক্তি পরবর্তী সময়ে আত্মহত্যার ঝুঁকিও বাড়াতে পারে বলে সতর্ক করেন তিনি।

তারকা-ইনফ্লুয়েন্সারদের প্রতি আহ্বান

সামান্য প্রচারণা আয়ের বিনিময়ে বেটিং অ্যাপের লিংক বা প্রচারণা না চালাতে দেশের তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের প্রতি আহ্বান জানিয়েছেন চমক।

আরও পড়ুনঃ  অবৈধ অটোরিকশার নিয়ন্ত্রণে কারা, রাজধানীতে বাড়ছে ঝুঁকি

তিনি ‘সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স ২০২৫’-এর ২০ নম্বর ধারার কথা উল্লেখ করে দাবি করেন, অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা বা এর প্রচারণা করা গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধানের কথাও তুলে ধরেন তিনি।

সহজ আয়ের পথ নয়, দক্ষতার ওপর আস্থা

ভিডিওর শেষাংশে তরুণদের অনলাইন জুয়ার মাধ্যমে দ্রুত অর্থ উপার্জনের চিন্তা বাদ দিয়ে নিজেদের কাজ ও দক্ষতার ওপর নির্ভর করার পরামর্শ দেন চমক।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেক নেটিজেন। তাদের মতে, যখন অনেক তারকা ও ইনফ্লুয়েন্সার অর্থের বিনিময়ে বেটিং অ্যাপের প্রচারণা করছেন, তখন চমকের এমন সচেতনতামূলক উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের

অনলাইন জুয়ার ভয়াবহতা তুলে ধরে চমকের সচেতনতামূলক ভিডিও

আপডেটের সময়: ১০:০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

তরুণদের বেটিংয়ের ফাঁদ থেকে দূরে থাকার আহ্বান, প্রশংসায় নেটিজেনরা

অনলাইন জুয়ার ভয়াবহতা ও এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে সোচ্চার হয়েছেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে অনলাইন বেটিংয়ের ঝুঁকি তুলে ধরে তরুণদের এ ধরনের জুয়ার ফাঁদ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ভিডিওতে অনলাইন জুয়ার ক্ষতিকর দিকের পাশাপাশি বিভিন্ন পরিসংখ্যান ও বাস্তব অভিজ্ঞতার উদাহরণ তুলে ধরায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী।

১ হাজার টাকা থেকে ১০ লাখ টাকার ক্ষতি

ভিডিওতে শিহাব নামের এক যুবকের অভিজ্ঞতার কথা তুলে ধরেন চমক। তার ভাষ্য অনুযায়ী, সহজে আয় করার আশায় মাত্র ১ হাজার টাকা দিয়ে অনলাইন বেটিং শুরু করেছিলেন শিহাব। পরে জমা অর্থ তোলা এবং হারানো টাকা ফিরে পাওয়ার আশায় স্বজনদের কাছ থেকে ঋণ নিতেও শুরু করেন তিনি।

আরও পড়ুনঃ  শ্যামলীর টিবি হাসপাতাল হবে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট

একপর্যায়ে বেটিংয়ে প্রায় ১০ লাখ টাকা হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েন ওই যুবক—ভিডিওতে এমনটাই দাবি করেন চমক।

বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার

চমক তার ভিডিওতে জেনারেল ইকোনমিক্স ডিভিশনের (জিইডি) ২০২৬ সালের একটি প্রতিবেদনের তথ্য উল্লেখ করেন। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে ৫০ লাখের বেশি মানুষ অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ২০২৭ সালের মধ্যে এই সংখ্যা ২ কোটি ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কার কথা তুলে ধরেন তিনি।

ভিডিওতে আরও দাবি করা হয়, দেশে অনলাইন জুয়ার আনুমানিক বাজারমূল্য বর্তমানে প্রায় ৮৩০ কোটি টাকা। ২০২৬ সালের ডিবি তদন্তের তথ্য উল্লেখ করে চমক বলেন, একটি জুয়াড়ি নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার অবৈধ লেনদেন শনাক্ত হয়েছিল।

আরও পড়ুনঃ  অবৈধ অটোরিকশার নিয়ন্ত্রণে কারা, রাজধানীতে বাড়ছে ঝুঁকি

শুধু অর্থ নয়, পারিবারিক ও মানসিক সংকটও

চমকের বক্তব্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৃষ্টিভঙ্গির কথাও উঠে আসে। তিনি বলেন, জুয়া কেবল আর্থিক ক্ষতির কারণ নয়; এটি জনস্বাস্থ্য ও পারিবারিক জীবনের জন্যও গুরুতর সমস্যা তৈরি করতে পারে।

ভিডিওতে উল্লেখ করা তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রায় ৫ দশমিক ৫ শতাংশ নারী ও ১১ দশমিক ৯ শতাংশ পুরুষ জুয়ার কারণে শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হন। এ ধরনের আসক্তি পরবর্তী সময়ে আত্মহত্যার ঝুঁকিও বাড়াতে পারে বলে সতর্ক করেন তিনি।

তারকা-ইনফ্লুয়েন্সারদের প্রতি আহ্বান

সামান্য প্রচারণা আয়ের বিনিময়ে বেটিং অ্যাপের লিংক বা প্রচারণা না চালাতে দেশের তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের প্রতি আহ্বান জানিয়েছেন চমক।

আরও পড়ুনঃ  ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ সত্য, দুই বন্ধু আসলে আপন দুই বোন