ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন মিসরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭ সুন্দরবনে ১০ জেলে অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা রাজধানীতে স্কুলবাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ‘ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই সরকারি সেবায় মানবিকতা ও সততার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী দুইবার দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যানইউর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব

অভিনয়ের পাশাপাশি গানেও আগ্রহ রয়েছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। বেশ কয়েকটি টেলিভিশন নাটকে গান গেয়েছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কনসার্টে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন এই অভিনেতা।

আগামী ১৩ ডিসেম্বর ফ্লোরিডার টাম্পা শহরে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট। উৎসবের দ্বিতীয় দিনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে অপূর্বর সংগীতানুষ্ঠান।

আরও পড়ুনঃ  নর্থ ক্যারোলাইনায় সিনেট আসন পুনরুদ্ধার করলেন ডেমোক্র্যাট রয় কুপার

এক ভিডিও বার্তায় অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।’

আরও পড়ুনঃ  ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’, ফেসবুকে আসিফ মাহমুদের পোস্ট

এর আগে গত আগস্টে নিউইয়র্কে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামে নিজের প্রথম একক কনসার্ট করেন তিনি। সে সময় অপূর্ব জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ১২টি শহর থেকে কনসার্টের প্রস্তাব পেয়েছেন। তবে তাড়াহুড়া না করে প্রস্তুতি নিয়ে পরবর্তী আয়োজন করতে চান তিনি।

আরও পড়ুনঃ  কপ৩১ সম্মেলনে ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চাইবে বাংলাদেশ

বছরের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রে কাটলেও বাংলাদেশেও কনসার্ট করার ইচ্ছা রয়েছে অপূর্বর। পাশাপাশি সবকিছু ঠিক থাকলে শিগগিরই নতুন সিনেমার ঘোষণাও দেবেন বলে জানিয়েছিলেন এই অভিনেতা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব

আপডেটের সময়: ০৭:৪৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

অভিনয়ের পাশাপাশি গানেও আগ্রহ রয়েছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। বেশ কয়েকটি টেলিভিশন নাটকে গান গেয়েছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কনসার্টে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন এই অভিনেতা।

আগামী ১৩ ডিসেম্বর ফ্লোরিডার টাম্পা শহরে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট। উৎসবের দ্বিতীয় দিনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে অপূর্বর সংগীতানুষ্ঠান।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল

এক ভিডিও বার্তায় অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।’

আরও পড়ুনঃ  ‘আই হেট পলিটিক্স’ নয়, তরুণদের রাজনীতিতে আসতে হবে: হান্নান মাসউদ

এর আগে গত আগস্টে নিউইয়র্কে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামে নিজের প্রথম একক কনসার্ট করেন তিনি। সে সময় অপূর্ব জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ১২টি শহর থেকে কনসার্টের প্রস্তাব পেয়েছেন। তবে তাড়াহুড়া না করে প্রস্তুতি নিয়ে পরবর্তী আয়োজন করতে চান তিনি।

আরও পড়ুনঃ  ‘অনেক স্ত্রী ছেড়ে চলে গেছেন, অর্পিতা যাননি’: প্রসেনজিৎ

বছরের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রে কাটলেও বাংলাদেশেও কনসার্ট করার ইচ্ছা রয়েছে অপূর্বর। পাশাপাশি সবকিছু ঠিক থাকলে শিগগিরই নতুন সিনেমার ঘোষণাও দেবেন বলে জানিয়েছিলেন এই অভিনেতা।