রাজধানীর মিরপুর ১ নম্বর মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে বাসটি পুরোপুরি পুড়ে যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১ নম্বর মোড়ে ‘অভিজাত পরিবহনের’ একটি বাসে এ ঘটনা ঘটে।
মিরপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে আগুনে বাসটি পুড়ে যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছিল। বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
প্রতিবেদকের নাম 



















