ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিল্লিতে ডা. জাহেদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রিয় দলের জার্সি পরে খেলা দেখায় কেন বাড়ে আবেগ? লিবিয়া হয়ে অবৈধ প্রবেশে কড়াকড়ি, সতর্ক করল ইতালি দূতাবাস গাইবান্ধার হত্যা মামলার প্রধান আসামি রংপুরে গ্রেফতার জানুন বাস্তব টিভি আয়ু ও নষ্ট হওয়ার কারণ মন্ত্রীর কাছে টাকা নিয়ে ঘুরেছি—এ দাবি সত্য নয়: আদ-দ্বীন ফাউন্ডেশনের মহিউদ্দিন ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে যুক্তরাজ্য সাংবাদিকদের দেশের উন্নয়নে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাঁড়িভাঙ্গা আমের বাজারজাত বিচার বিভাগীয় পৃথক সচিবালয় রায় নিয়ে আপিল শুনানির প্রস্তুতি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান হাসপাতালে

কুমিল্লার দাউদকান্দির এক বিধবা নারীকে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া বর্তমানে পুলিশি পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জিসানের শারীরিক অবস্থা স্বাভাবিক পাওয়া গেছে। তবে তিনি নিজেকে অসুস্থ দাবি করায় এখনো তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

পুলিশের দাবি, নিখোঁজ হওয়ার ঘটনাটি ছিল পরিকল্পিত। ভুক্তভোগী নারীকে বিয়ে এড়াতে জিসান আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়েছিলেন। তদন্তে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ওই নারীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে নারী অন্তঃসত্ত্বা হলে তাকে গর্ভপাতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠে। বিয়ের চাপের মুখে তিনি আত্মগোপনে যান বলেও পুলিশের ভাষ্য।

শুক্রবার রাতে লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, হাসপাতালে নেওয়ার পর তিনি স্বাভাবিকভাবে কথা বললেও ধর্ষণের মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি জানার পর থেকে চোখ না খোলা ও অসংলগ্ন আচরণ শুরু করেন।

আরও পড়ুনঃ  সাড়ে ১৪ কোটি টাকার গাঁজাসহ বিমানবন্দরে গ্রেপ্তার মডেল

জিসানের শারীরিক অবস্থা মূল্যায়নে চার সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে মেডিসিন, অ্যানেসথেসিয়া, নিউরো মেডিসিন ও মনোরোগবিদ্যা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। সোমবার বোর্ডের চূড়ান্ত মতামতের পর তাকে আদালতে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দাউদকান্দি মডেল থানায় জিসানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অপর তিন আসামি সেকান্দর আলী, গোলাম রাব্বী ও সজীব হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ওটা কালো টাকা সাদা করার সুযোগ নয়: এনবিআর চেয়ারম্যান

উল্লেখ্য, জিসান মিয়া ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ছিলেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দিল্লিতে ডা. জাহেদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান হাসপাতালে

আপডেটের সময়: ০৬:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

কুমিল্লার দাউদকান্দির এক বিধবা নারীকে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া বর্তমানে পুলিশি পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জিসানের শারীরিক অবস্থা স্বাভাবিক পাওয়া গেছে। তবে তিনি নিজেকে অসুস্থ দাবি করায় এখনো তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  সরকারি বই পাচারের অভিযোগ, পিকআপ জব্দ; পলাতক মাদ্রাসা সুপার

পুলিশের দাবি, নিখোঁজ হওয়ার ঘটনাটি ছিল পরিকল্পিত। ভুক্তভোগী নারীকে বিয়ে এড়াতে জিসান আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়েছিলেন। তদন্তে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ওই নারীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে নারী অন্তঃসত্ত্বা হলে তাকে গর্ভপাতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠে। বিয়ের চাপের মুখে তিনি আত্মগোপনে যান বলেও পুলিশের ভাষ্য।

শুক্রবার রাতে লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, হাসপাতালে নেওয়ার পর তিনি স্বাভাবিকভাবে কথা বললেও ধর্ষণের মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি জানার পর থেকে চোখ না খোলা ও অসংলগ্ন আচরণ শুরু করেন।

আরও পড়ুনঃ  পায়ের রগ কেটে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ, সাবেক স্ত্রী আটক

জিসানের শারীরিক অবস্থা মূল্যায়নে চার সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে মেডিসিন, অ্যানেসথেসিয়া, নিউরো মেডিসিন ও মনোরোগবিদ্যা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। সোমবার বোর্ডের চূড়ান্ত মতামতের পর তাকে আদালতে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দাউদকান্দি মডেল থানায় জিসানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অপর তিন আসামি সেকান্দর আলী, গোলাম রাব্বী ও সজীব হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  কথিত বড় ভাইয়ের ফোন না ধরায় অফিসে ঢুকে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ