ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আতঙ্কে আত্মগোপনে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এক সময়ের প্রভাবশালী শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মামলায় জামিনে মুক্তি পাওয়া একাধিক শীর্ষ সন্ত্রাসী এখন প্রকাশ্যে চলাফেরা কমিয়ে দিয়েছেন, অনেকে আত্মগোপনে চলে গেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে একের পর এক আলোচিত শীর্ষ সন্ত্রাসী হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় তাদের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।

আরও পড়ুনঃ  সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

এর মধ্যে রাজধানীর রামপুরা এলাকায় শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অপরাধ জগতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে আদালত প্রাঙ্গণের সামনে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আরেক শীর্ষ সন্ত্রাসী টিটনও সম্প্রতি দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

আরও পড়ুনঃ  ডিএসইতে আরও ১১ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত

অপরাধ বিশ্লেষকদের মতে, এসব ঘটনা শুধু বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নয়; বরং পুরোনো আধিপত্য, চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও প্রতিশোধমূলক সহিংসতার জটিল সমীকরণ এর পেছনে কাজ করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, জামিনে মুক্ত অনেক শীর্ষ সন্ত্রাসী এখন দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে রয়েছেন, কেউ কেউ অবস্থান পরিবর্তন করছেন এবং মোবাইল ব্যবহার সীমিত করেছেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল

পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, তাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। নতুন করে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

আতঙ্কে আত্মগোপনে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা

আপডেটের সময়: ০৯:১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এক সময়ের প্রভাবশালী শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মামলায় জামিনে মুক্তি পাওয়া একাধিক শীর্ষ সন্ত্রাসী এখন প্রকাশ্যে চলাফেরা কমিয়ে দিয়েছেন, অনেকে আত্মগোপনে চলে গেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে একের পর এক আলোচিত শীর্ষ সন্ত্রাসী হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় তাদের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।

আরও পড়ুনঃ  সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

এর মধ্যে রাজধানীর রামপুরা এলাকায় শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অপরাধ জগতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে আদালত প্রাঙ্গণের সামনে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আরেক শীর্ষ সন্ত্রাসী টিটনও সম্প্রতি দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

আরও পড়ুনঃ  হরমুজ সংকটে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে

অপরাধ বিশ্লেষকদের মতে, এসব ঘটনা শুধু বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নয়; বরং পুরোনো আধিপত্য, চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও প্রতিশোধমূলক সহিংসতার জটিল সমীকরণ এর পেছনে কাজ করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, জামিনে মুক্ত অনেক শীর্ষ সন্ত্রাসী এখন দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে রয়েছেন, কেউ কেউ অবস্থান পরিবর্তন করছেন এবং মোবাইল ব্যবহার সীমিত করেছেন।

আরও পড়ুনঃ  রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস