ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে খাবার খাওয়ানোর ছবি প্রকাশের ঘটনায় তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন তথ্য উঠে এসেছে সাবেক আওয়ামী লীগ নেতাদের ফোনালাপ থেকে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব ফোনালাপের তথ্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। ফোনালাপগুলোতে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদের মধ্যে কথোপকথন ছিল।

আরও পড়ুনঃ  দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

ফোনালাপের তথ্য অনুযায়ী, সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে খাবার খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়টি নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তুষ্ট হন। এরপর হারুন অর রশিদকে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  আলমারি খুলতেই কৃষকের চোখে পানি, ইঁদুর-উইপোকায় নষ্ট ২ লাখ টাকা

আরেকটি ফোনালাপে ওবায়দুল কাদেরের সঙ্গে কথোপকথনের সময় হারুন অর রশিদ জানান, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই সমন্বয়কদের খাবার খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

তবে হারুনকে সরিয়ে দিলে পুলিশ বাহিনীর মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কার কথাও ফোনালাপে উঠে আসে।

আরও পড়ুনঃ  পেট্রোলিয়াম ইনস্টিটিউটে নিয়োগ, এইচএসসি পাসেও আবেদনের সুযোগ

এর আগে ট্রাইব্যুনালে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদের মধ্যে হওয়া বিভিন্ন ফোনালাপও উপস্থাপন করা হয়েছে।

এদিকে, ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলায় আজ প্রসিকিউশনের পক্ষ থেকে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

আপডেটের সময়: ১২:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে খাবার খাওয়ানোর ছবি প্রকাশের ঘটনায় তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন তথ্য উঠে এসেছে সাবেক আওয়ামী লীগ নেতাদের ফোনালাপ থেকে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব ফোনালাপের তথ্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। ফোনালাপগুলোতে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদের মধ্যে কথোপকথন ছিল।

আরও পড়ুনঃ  বিল পরিশোধ ও রিচার্জে মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ

ফোনালাপের তথ্য অনুযায়ী, সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে খাবার খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়টি নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তুষ্ট হন। এরপর হারুন অর রশিদকে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

আরেকটি ফোনালাপে ওবায়দুল কাদেরের সঙ্গে কথোপকথনের সময় হারুন অর রশিদ জানান, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই সমন্বয়কদের খাবার খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

তবে হারুনকে সরিয়ে দিলে পুলিশ বাহিনীর মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কার কথাও ফোনালাপে উঠে আসে।

আরও পড়ুনঃ  রাষ্ট্র পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশল, লক্ষ্য সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী