ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নাফ নদ থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা থেকে তিন বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মি (এএ)। শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, তিন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার খবর তারা পেয়েছেন। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জেলেদের ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বিশ্বে প্রথম প্রবীণদের জন্য এমআরএনএ ফ্লু টিকার অনুমোদন

অপহৃত দুই জেলের পরিচয় জানা গেছে। তারা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার লেডা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০) এবং একই এলাকার মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭)। অপর জেলের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি বলেন, শনিবার সকালে ওই তিন জেলে নাফ নদে মাছ ধরতে যান। একপর্যায়ে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে ট্রলারসহ মিয়ানমারের দিকে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  এসএ২০-তে খেলবেন রিশাদ হোসেন

তিনি আরও বলেন, এর আগেও একই এলাকা থেকে ২০ থেকে ২৫ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। নাফ নদ ও সাগরে মাছ শিকার এখন জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আরাকান আর্মির আতঙ্কে জেলেরা সব সময় উদ্বিগ্ন থাকেন। সুযোগ পেলেই তারা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ

স্থানীয় জেলেরা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাব সীমান্তবর্তী নাফ নদ ও বঙ্গোপসাগরেও পড়েছে। মাছ ধরতে গিয়ে বারবার মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠীর হাতে জেলেদের আটক হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, জালিয়াপাড়া এলাকার তিন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি খোঁজখবর নিয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নাফ নদ থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আপডেটের সময়: ০৯:১৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা থেকে তিন বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মি (এএ)। শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, তিন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার খবর তারা পেয়েছেন। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জেলেদের ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন

অপহৃত দুই জেলের পরিচয় জানা গেছে। তারা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার লেডা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০) এবং একই এলাকার মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭)। অপর জেলের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি বলেন, শনিবার সকালে ওই তিন জেলে নাফ নদে মাছ ধরতে যান। একপর্যায়ে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে ট্রলারসহ মিয়ানমারের দিকে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  ফেসবুক পোস্টে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ নেতার

তিনি আরও বলেন, এর আগেও একই এলাকা থেকে ২০ থেকে ২৫ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। নাফ নদ ও সাগরে মাছ শিকার এখন জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আরাকান আর্মির আতঙ্কে জেলেরা সব সময় উদ্বিগ্ন থাকেন। সুযোগ পেলেই তারা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী