ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ ৭ জন নিহত মৌলভীবাজারে ট্রেনের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ গয়না ছাড়াও যেসব কাজে গুরুত্বপূর্ণ স্বর্ণ বাগেরহাট কারাগারে খাবার আটকে হাজতির মৃত্যু পাসপোর্টে বাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, বিমানবন্দরে আটক ৪ মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১ নওগাঁয় নারীসহ আটক গাড়িচালককে কারাগারে পাঠালেন আদালত বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার নো-মেকআপ লুকে সামাজিক মাধ্যমে আলোচনায় নুসরাত ফারিয়া
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের কার্যক্রম উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১১ সময় দেখুন

পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের কার্যক্রম উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাইবার অপরাধ মোকাবিলা ও এসব অপরাধের তদন্তে বিশেষজ্ঞদের নিয়ে কাজ করবে নতুন এই ইউনিট।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পুলিশ সদর দপ্তরে ইউনিটটির কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ জানান, সাইবার অপরাধ মোকাবিলায় ইউনিটটিতে মোট ৪ হাজার ৫৯২ জন জনবল থাকবে। সিস্টেম অ্যানালিস্টসহ বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি পুলিশের মধ্যে সাইবার বিষয়ে অভিজ্ঞ সদস্যদেরও ইউনিটে অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুনঃ  ২০ বছরের ডাক্তারি ছেড়ে ভাপা রুটির দোকান, নতুন জীবনেই সুখী দং মিন

তিনি বলেন, ইউনিটের একটি দলকে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। সাইবার অপরাধের পাশাপাশি বিভিন্ন অপরাধের তদন্তে ফরেনসিক ল্যাবের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। তাই কেমিক্যাল ল্যাবের পাশাপাশি ফরেনসিক ল্যাবের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বতন্ত্র সাইবার ইউনিটের নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত আইজিপি। তার অধীনে বিভাগ ও পুলিশ সদর দপ্তর পর্যায়ে একাধিক ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ  ফেনীতে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জেলা পর্যায়ে পুলিশ সুপার (এসপি) ইউনিটটির দায়িত্বে থাকবেন। প্রয়োজনে এ জন্য আলাদা কর্মকর্তা নিয়োগ দেওয়া হতে পারে অথবা সংশ্লিষ্ট জেলার এসপিকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে।

জেলা পর্যায়ে এসপির অধীনে ইউনিটটির জন্য আলাদা কর্মকর্তা থাকবেন। পাশাপাশি থানা পর্যায়েও সাইবার ইউনিটের জন্য পৃথক সাব-ইন্সপেক্টর, সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কনস্টেবল নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

সাংবাদিকদের বিষয়ে আইন সংশোধনের উদ্যোগ

এদিকে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের যাতে অযথা আইনের আওতায় আনা না হয়, সে বিষয়ে পাওয়া মতামত সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এ বিষয়ে সময় নিয়ে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের কার্যক্রম উদ্বোধন

আপডেটের সময়: ০৭:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের কার্যক্রম উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাইবার অপরাধ মোকাবিলা ও এসব অপরাধের তদন্তে বিশেষজ্ঞদের নিয়ে কাজ করবে নতুন এই ইউনিট।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পুলিশ সদর দপ্তরে ইউনিটটির কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ জানান, সাইবার অপরাধ মোকাবিলায় ইউনিটটিতে মোট ৪ হাজার ৫৯২ জন জনবল থাকবে। সিস্টেম অ্যানালিস্টসহ বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি পুলিশের মধ্যে সাইবার বিষয়ে অভিজ্ঞ সদস্যদেরও ইউনিটে অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুনঃ  ২০ বছরের ডাক্তারি ছেড়ে ভাপা রুটির দোকান, নতুন জীবনেই সুখী দং মিন

তিনি বলেন, ইউনিটের একটি দলকে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। সাইবার অপরাধের পাশাপাশি বিভিন্ন অপরাধের তদন্তে ফরেনসিক ল্যাবের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। তাই কেমিক্যাল ল্যাবের পাশাপাশি ফরেনসিক ল্যাবের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বতন্ত্র সাইবার ইউনিটের নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত আইজিপি। তার অধীনে বিভাগ ও পুলিশ সদর দপ্তর পর্যায়ে একাধিক ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ  শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ

জেলা পর্যায়ে পুলিশ সুপার (এসপি) ইউনিটটির দায়িত্বে থাকবেন। প্রয়োজনে এ জন্য আলাদা কর্মকর্তা নিয়োগ দেওয়া হতে পারে অথবা সংশ্লিষ্ট জেলার এসপিকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে।

জেলা পর্যায়ে এসপির অধীনে ইউনিটটির জন্য আলাদা কর্মকর্তা থাকবেন। পাশাপাশি থানা পর্যায়েও সাইবার ইউনিটের জন্য পৃথক সাব-ইন্সপেক্টর, সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কনস্টেবল নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ  বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, বললেন রুমিন ফারহানা