ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘আমার নামে একটি রিকশাও নেই—প্রমাণ দিন’: গোলাম পরওয়ার ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের জন্য: মঈন খান রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের শেষ মুহূর্তের গোলে ডর্টমুন্ডের জয় কেড়ে নিল ব্রেমেন ময়মনসিংহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিএনপির পাল্টা লাঠিমিছিল ‘নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই’—ট্রলারদের জবাব দিলেন ক্যাটরিনা খুলনায় দেশের প্রথম বর্জ্য রিসাইক্লিং প্লান্ট ডিসেম্বরে চালু মানসিক স্বাস্থ্যে সহমর্মিতা ও সম্মানের আহ্বান জানালেন রাষ্ট্রপতি বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১১ সময় দেখুন

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের লাশ উদ্ধারের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে তার এক বান্ধবীকে নিয়ে মায়ের উদ্বেগের বিষয়টি। মেয়ের বান্ধবীকে ভালো মনে না হওয়ায় প্রায় ছয় মাস তাকে স্কুলে যেতে দেননি বলে জানিয়েছেন তাজমিনের মা। মেয়ের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে সতর্ক থাকলেও শেষ পর্যন্ত মেয়েকে হারাতে হয়েছে তাকে।

আরও পড়ুনঃ  দুই পা অচল, তবু দড়ির ভরসায় ৪০ ফুট গাছে ওঠেন কামাল

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবারের ভাষ্য অনুযায়ী, তার আগেরদিন বিকেল ৪টার দিকে মেয়ের সঙ্গে সর্বশেষ কথা হয় মায়ের। ওই সময়ও তিনি তাজমিনের কাছে তার বান্ধবীর নাম ও বাসার ঠিকানা জানতে চান। মেয়েকে বাসায় ফিরিয়ে আনার কথা জানিয়ে তিনি বলেন, ‘তোর বান্ধবীর নাম বল, বাসার ঠিকানা বল, বাসায় গিয়ে নিয়ে আসব।’ এরপর তাজমিনের সঙ্গে কী ঘটেছিল, কীভাবে সে লালমাইয়ের জগতপুর এলাকায় পৌঁছেছিল এবং তার সঙ্গে কারা ছিল—এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

তাজমিনের মা জানান, মেয়ের বান্ধবীকে নিয়ে আগে থেকেই তার সন্দেহ ছিল। এ কারণে প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখার পাশাপাশি নিয়মিত তার খোঁজখবরও নিতেন তিনি। কিন্তু মায়ের সেই সতর্কতা ও উদ্বেগ কোনো কাজে আসেনি।

আরও পড়ুনঃ  সৌরবিদ্যুৎ প্রকল্পের বিরোধ, গাছে ঝুলছিল সাবেক সেনাসদস্যের মরদেহ

তবে যে বান্ধবীকে নিয়ে তাজমিনের মা আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন, তার সঙ্গে এই মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। তাজমিনের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘আমার নামে একটি রিকশাও নেই—প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা

আপডেটের সময়: ০৮:৫৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের লাশ উদ্ধারের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে তার এক বান্ধবীকে নিয়ে মায়ের উদ্বেগের বিষয়টি। মেয়ের বান্ধবীকে ভালো মনে না হওয়ায় প্রায় ছয় মাস তাকে স্কুলে যেতে দেননি বলে জানিয়েছেন তাজমিনের মা। মেয়ের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে সতর্ক থাকলেও শেষ পর্যন্ত মেয়েকে হারাতে হয়েছে তাকে।

আরও পড়ুনঃ  স্রোতে ফেরি বন্ধ, বারবার ভোগান্তিতে নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌরুটের যাত্রীরা

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবারের ভাষ্য অনুযায়ী, তার আগেরদিন বিকেল ৪টার দিকে মেয়ের সঙ্গে সর্বশেষ কথা হয় মায়ের। ওই সময়ও তিনি তাজমিনের কাছে তার বান্ধবীর নাম ও বাসার ঠিকানা জানতে চান। মেয়েকে বাসায় ফিরিয়ে আনার কথা জানিয়ে তিনি বলেন, ‘তোর বান্ধবীর নাম বল, বাসার ঠিকানা বল, বাসায় গিয়ে নিয়ে আসব।’ এরপর তাজমিনের সঙ্গে কী ঘটেছিল, কীভাবে সে লালমাইয়ের জগতপুর এলাকায় পৌঁছেছিল এবং তার সঙ্গে কারা ছিল—এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন