ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত হোটেল নুরজাহান থেকে ধানখেত, তাজমীনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ ঘিরে রহস্য শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও এআই সম্পর্কে ধারণা থাকতে হবে: অর্থমন্ত্রী সৌরভের বায়োপিকের বিতর্কিত পোস্টার নিয়ে মুখ খুললেন রাজকুমার রাও ধর্ষণ-নির্যাতনসহ একাধিক অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ পীরগঞ্জের ওসির বিরুদ্ধে ভূমধ্যসাগরে বিপদে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার, দলে ৫ অন্তঃসত্ত্বা নারী কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত আরও দুই বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, রাজধানীতে ১২ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সৌরবিদ্যুৎ প্রকল্পের বিরোধ, গাছে ঝুলছিল সাবেক সেনাসদস্যের মরদেহ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় কবরস্থানসংলগ্ন একটি গাছের উঁচু ডাল থেকে কাজল মিয়া (৫৫) নামে এক সাবেক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আর্থিক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনেরা।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ১ নম্বর বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বিরামপুর উত্তরপাড়া চৌধুরী বাড়ির পেছনের কবরস্থান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ৩৮ বছরেই ১৫৬ অসহায় মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন

কাজল মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাটিয়াম গ্রামের জবান আলীর ছেলে। সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি ধর্মপাশার একটি সৌরবিদ্যুৎকেন্দ্রে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কবরস্থানের একটি গাছের উঁচু ডালে দড়িতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে লোকজন জড়ো হন। পরে পুলিশকে জানানো হলে তারা স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ ধরা ও বিক্রি

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন কাজল মিয়া। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মোহনগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনেরা।

নিহতের স্বজনদের অভিযোগ, সৌরবিদ্যুৎ প্রকল্পের আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। তাদের দাবি, শ্বাসরোধে হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে মরদেহ গাছের উঁচু ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেছেন।

আরও পড়ুনঃ  ২৬ বছর ধরে বেতনহীন শিক্ষকতা, তবু এমপিওভুক্ত হয়নি মাদরাসাটি

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর ইসলাম হারুন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

সৌরবিদ্যুৎ প্রকল্পের বিরোধ, গাছে ঝুলছিল সাবেক সেনাসদস্যের মরদেহ

আপডেটের সময়: ০৩:৫৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় কবরস্থানসংলগ্ন একটি গাছের উঁচু ডাল থেকে কাজল মিয়া (৫৫) নামে এক সাবেক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আর্থিক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনেরা।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ১ নম্বর বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বিরামপুর উত্তরপাড়া চৌধুরী বাড়ির পেছনের কবরস্থান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারী পর্যটকের

কাজল মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাটিয়াম গ্রামের জবান আলীর ছেলে। সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি ধর্মপাশার একটি সৌরবিদ্যুৎকেন্দ্রে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কবরস্থানের একটি গাছের উঁচু ডালে দড়িতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে লোকজন জড়ো হন। পরে পুলিশকে জানানো হলে তারা স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  দুই পা অচল, তবু দড়ির ভরসায় ৪০ ফুট গাছে ওঠেন কামাল

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন কাজল মিয়া। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মোহনগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনেরা।

নিহতের স্বজনদের অভিযোগ, সৌরবিদ্যুৎ প্রকল্পের আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। তাদের দাবি, শ্বাসরোধে হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে মরদেহ গাছের উঁচু ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেছেন।

আরও পড়ুনঃ  ‘শব্দচয়নে ভুল হয়েছিল’, সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ চিকিৎসকের