ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ, সংসদে দেওয়া ব্যাখ্যায় যা বললেন প্রতিমন্ত্রী ঢাকার চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরে নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি আমাদের জন্য ক্ষতিকর: ইসরাইলি অর্থমন্ত্রী সমর্থকদের মাঠে প্রবেশ না করতে দেওয়ার অনুরোধ করেছে আর্জেন্টিনা সরকার পুশ ইন করা সেই বৃদ্ধকে ভারতে নিয়ে গেছে বিএসএফ দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান দিল্লিতে ডা. জাহেদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রিয় দলের জার্সি পরে খেলা দেখায় কেন বাড়ে আবেগ? লিবিয়া হয়ে অবৈধ প্রবেশে কড়াকড়ি, সতর্ক করল ইতালি দূতাবাস গাইবান্ধার হত্যা মামলার প্রধান আসামি রংপুরে গ্রেফতার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সরকারি বই পাচারের অভিযোগ, পিকআপ জব্দ; পলাতক মাদ্রাসা সুপার

ময়মনসিংহের ত্রিশালে বিক্রির উদ্দেশ্যে সরকারি বই পাচারের সময় বইবোঝাই একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার মূল অভিযুক্ত উপজেলার ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী পালিয়ে গেছেন।

সোমবার (১৫ জুন) এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ। এর আগে রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড় এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় বইবোঝাই পিকআপটি জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ওটা কালো টাকা সাদা করার সুযোগ নয়: এনবিআর চেয়ারম্যান

স্থানীয় সূত্র জানায়, বিপুল পরিমাণ সরকারি বই পিকআপে তোলা হচ্ছিল দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা গাড়িটি আটকে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রশাসনকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বইসহ পিকআপটি জব্দ করে এবং চালক মো. জাকারিয়াকে আটক করে। আটক চালকের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়।

আরও পড়ুনঃ  গাইবান্ধার হত্যা মামলার প্রধান আসামি রংপুরে গ্রেফতার

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার নিজেই বইগুলো পিকআপে তুলছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী জানান, সরকারি বই বিক্রির উদ্দেশ্যেই এগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল। বইবোঝাই পিকআপ ও চালককে থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  চিকিৎসককে মারধরের অভিযোগে ছেলেকে প্রকাশ্যে ‘কান ধরে ওঠবস’, মরদেহ হস্তান্তর নিয়ে বিতর্ক

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, ঘটনায় মামলা হয়েছে এবং পলাতক মাদ্রাসা সুপার ইউনুস আলীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ, সংসদে দেওয়া ব্যাখ্যায় যা বললেন প্রতিমন্ত্রী

সরকারি বই পাচারের অভিযোগ, পিকআপ জব্দ; পলাতক মাদ্রাসা সুপার

আপডেটের সময়: ০৪:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে বিক্রির উদ্দেশ্যে সরকারি বই পাচারের সময় বইবোঝাই একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার মূল অভিযুক্ত উপজেলার ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী পালিয়ে গেছেন।

সোমবার (১৫ জুন) এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ। এর আগে রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড় এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় বইবোঝাই পিকআপটি জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  কথিত বড় ভাইয়ের ফোন না ধরায় অফিসে ঢুকে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ

স্থানীয় সূত্র জানায়, বিপুল পরিমাণ সরকারি বই পিকআপে তোলা হচ্ছিল দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা গাড়িটি আটকে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রশাসনকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বইসহ পিকআপটি জব্দ করে এবং চালক মো. জাকারিয়াকে আটক করে। আটক চালকের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়।

আরও পড়ুনঃ  পায়ের রগ কেটে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ, সাবেক স্ত্রী আটক

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার নিজেই বইগুলো পিকআপে তুলছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী জানান, সরকারি বই বিক্রির উদ্দেশ্যেই এগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল। বইবোঝাই পিকআপ ও চালককে থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  আতঙ্কে আত্মগোপনে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, ঘটনায় মামলা হয়েছে এবং পলাতক মাদ্রাসা সুপার ইউনুস আলীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।