
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১২৫টি শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি, তবে উপসর্গজনিত মৃত্যুর ঘটনা ঘটেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৬৮৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৯০ জন উপসর্গজনিত এবং ৯৩ জন নিশ্চিত হামে মারা গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।
প্রতিবেদকের নাম 




















