ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস ট্রাম্পের ভাষণ শুনে জাতিসংঘে বদলে দেয়া হয় ইরানি প্রেসিডেন্টের বক্তব্য পাঁচ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে: মুশতাক ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয় : ইউজিসি সদস্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অপ্রতীম হত্যা মামলায় আসামিদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবী সমিতির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের পক্ষে আদালতে কোনো আইনজীবী আইনি লড়াই করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমান হত্যা মামলা: মোজাফফরের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি আজ

পিপি কাইমুল হক রিংকু বলেন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতি সর্বসম্মতিক্রমে ও মানবিক বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে, সমিতির কোনো আইনজীবী অপ্রতীম হত্যা মামলায় আসামিদের পক্ষে আইনি প্রতিনিধিত্ব করবেন না।

তবে ন্যায়বিচার ও আইনি প্রক্রিয়ার স্বার্থে রাষ্ট্র প্রয়োজন মনে করলে আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিতে পারে। কিন্তু সাধারণ আইনজীবী সমিতির কোনো সদস্য স্বউদ্যোগে আসামিদের পক্ষে আদালতে দাঁড়াবেন না বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শহিদ উল্লাহও একই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এ ধরনের অপরাধে অভিযুক্ত আসামিদের পক্ষে সমিতির কোনো সদস্য মামলা পরিচালনা করবেন না।

সংবাদ সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, অপরাধীরা যেন বয়সের কোনো ফাঁকফোকর বা আইনি কৌশল ব্যবহার করে শাস্তি এড়াতে না পারে, সেদিকে নজর রাখতে হবে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচারে যেভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছিল, অপ্রতীম হত্যার বিচারও যেন একইভাবে দ্রুত ও দৃষ্টান্তমূলকভাবে সম্পন্ন হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দীন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল হক খন্দকার, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুমাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২

অপ্রতীম হত্যা মামলায় আসামিদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবী সমিতির

আপডেটের সময়: ১০:৩০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের পক্ষে আদালতে কোনো আইনজীবী আইনি লড়াই করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি, ২৫ ভরি স্বর্ণ ছিনতাই

পিপি কাইমুল হক রিংকু বলেন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতি সর্বসম্মতিক্রমে ও মানবিক বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে, সমিতির কোনো আইনজীবী অপ্রতীম হত্যা মামলায় আসামিদের পক্ষে আইনি প্রতিনিধিত্ব করবেন না।

তবে ন্যায়বিচার ও আইনি প্রক্রিয়ার স্বার্থে রাষ্ট্র প্রয়োজন মনে করলে আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিতে পারে। কিন্তু সাধারণ আইনজীবী সমিতির কোনো সদস্য স্বউদ্যোগে আসামিদের পক্ষে আদালতে দাঁড়াবেন না বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  মোটরসাইকেল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত