ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪; তরুণীর অবস্থা আশঙ্কাজনক রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

একরামুল হত্যা: হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সঙ্গে আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তিনজনকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আরও পড়ুনঃ  ‘অন্তর্বর্তী সরকারের চেয়েও দেশকে খারাপ দিকে নিচ্ছে বর্তমান সরকার’

পরবর্তী শুনানি ২৫ আগস্ট

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি মামলার অভিযোগ তুলে ধরে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণের আবেদন জানান।

শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তার আসামিদের হাজিরের নির্দেশ দেন। পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’

মামলার আসামিদের তালিকা

মামলায় আসামি করা হয়েছে—

  • শেখ হাসিনা
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
  • সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
  • সাবেক আইজিপি বেনজীর আহমেদ
  • ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম
  • ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন
  • কর্নেল আনোয়ার লতিফ খান
  • মেজর রুহুল আমিন
  • সেনা কর্মকর্তা নাজমুস সাকিব
  • সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি
  • সেনা কর্মকর্তা আশিকুর রহমান
আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন শি জিনপিং

এর মধ্যে আবদুর রহমান বদি, আনোয়ার লতিফ খান ও মাহাবুব আলম অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন।

টেকনাফে একরামুল হত্যার ঘটনা

২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

একরামুল হত্যার পর তার মেয়ের একটি অডিও রেকর্ড—“আব্বু তুমি কান্না করতেছ যে…” — ব্যাপক আলোচনার জন্ম দেয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

একরামুল হত্যা: হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেটের সময়: ০২:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সঙ্গে আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তিনজনকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’

পরবর্তী শুনানি ২৫ আগস্ট

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি মামলার অভিযোগ তুলে ধরে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণের আবেদন জানান।

শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তার আসামিদের হাজিরের নির্দেশ দেন। পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুনঃ  পতনের পর নতুন দামে স্বর্ণ, ভরিতে কমল ২ হাজার ১৫৮ টাকা

মামলার আসামিদের তালিকা

মামলায় আসামি করা হয়েছে—

  • শেখ হাসিনা
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
  • সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
  • সাবেক আইজিপি বেনজীর আহমেদ
  • ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম
  • ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন
  • কর্নেল আনোয়ার লতিফ খান
  • মেজর রুহুল আমিন
  • সেনা কর্মকর্তা নাজমুস সাকিব
  • সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি
  • সেনা কর্মকর্তা আশিকুর রহমান
আরও পড়ুনঃ  চেক জালিয়াতির মামলায় সাবেক পিআইওর ৫ মাসের কারাদণ্ড