Dhaka ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কোয়ালিটি এডুকেশনে গুরুত্ব, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে কাজ করছে সরকার গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ২১ দিন পর উৎপাদনে ফিরেছে ডিএপি সার কারখানা রিয়ালে ফিরতে মরিনিওর ১০ শর্ত, চাপে ক্লাব কর্তৃপক্ষ জুলাই শহীদ পরিবারের ক্ষোভের মুখে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আজ ‘রাত জাগার দিন’: নীরব রাতকে উপভোগের বিশেষ উপলক্ষ হানি-ট্র্যাপ ইস্যুতে কঠোর অবস্থানে বিসিসিআই ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার সম্ভাবনা, উত্তেজনা কমাতে নতুন উদ্যোগ জামায়াত পুশইন ও সংখ্যালঘু নির্যাতন পর্যবেক্ষণ করছে: শফিকুর রহমান কফির সঙ্গে বিস্কুট নয়, কিয়ারা আদভানির ‘হেলদি বাইট’—জেনে নিন কতটা স্বাস্থ্যকর

ওডিশা উপকূলে সফল ICBM পরীক্ষা করল ভারত, যুক্ত হলো নতুন সামরিক সক্ষমতা

প্রতিবেশী দেশ ভারত সফলভাবে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার দাবি করেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ওডিশা উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং বিমানবাহিনীর যৌথ তত্ত্বাবধানে এই মহড়া পরিচালিত হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন” বা “তারা” নামের প্রযুক্তির প্রথম ফ্লাইট ট্রায়াল অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সিস্টেম সাধারণ বোমাকেও অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ   সাব-রেজিস্ট্রি অফিসে নজরদারি বাড়াতে হাইকোর্টের রুল

যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্রটির নাম “অগ্নি-৬” উল্লেখ করেনি, তবে বিভিন্ন সূত্রের দাবি—এটি মূলত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র শ্রেণির এবং এর পাল্লা ১০ হাজার কিলোমিটারেরও বেশি হতে পারে। তথ্যটি নিশ্চিত হলে এটি হবে ভারতের দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুনঃ  সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার ইন্তেকাল

বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া–এর মতো কয়েকটি দেশের কাছেই ১২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে। ভারত আনুষ্ঠানিকভাবে এই সক্ষমতা অর্জন করলে বিশ্বের যেকোনো প্রান্তে আঘাত হানার সক্ষম দেশগুলোর তালিকায় যুক্ত হবে।

সম্প্রতি ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত এক সম্মেলনে জানান, অগ্নি-৬ কর্মসূচির জন্য তারা প্রযুক্তিগতভাবে প্রস্তুত। এরই মধ্যে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ  কোরবানির পশুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা

সেখানে দাবি করা হয়েছে, “মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল” (এমআইআরভি) প্রযুক্তির মাধ্যমে একাধিক লক্ষ্যবস্তুতে একসঙ্গে আঘাত হানতে সক্ষম হবে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এটি ভারতের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করতে পারে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কোয়ালিটি এডুকেশনে গুরুত্ব, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে কাজ করছে সরকার

ওডিশা উপকূলে সফল ICBM পরীক্ষা করল ভারত, যুক্ত হলো নতুন সামরিক সক্ষমতা

আপডেটের সময়: ০১:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

প্রতিবেশী দেশ ভারত সফলভাবে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার দাবি করেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ওডিশা উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং বিমানবাহিনীর যৌথ তত্ত্বাবধানে এই মহড়া পরিচালিত হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন” বা “তারা” নামের প্রযুক্তির প্রথম ফ্লাইট ট্রায়াল অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সিস্টেম সাধারণ বোমাকেও অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে

যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্রটির নাম “অগ্নি-৬” উল্লেখ করেনি, তবে বিভিন্ন সূত্রের দাবি—এটি মূলত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র শ্রেণির এবং এর পাল্লা ১০ হাজার কিলোমিটারেরও বেশি হতে পারে। তথ্যটি নিশ্চিত হলে এটি হবে ভারতের দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুনঃ  রাজনীতি নয়, অভিনয়েই ভবিষ্যৎ দেখছেন দেব