ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তাপ আরও বাড়িয়ে কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৪ জুলাই) রাত প্রায় ১০টার দিকে কুয়েতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে হামলার তথ্য জানায়।

আরও পড়ুনঃ  গাজায় হামাসের ড্রোন ইউনিটের শীর্ষ কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের

বিবৃতিতে বলা হয়, ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইরানের দুই দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

কুয়েতে ইরানের হামলার কিছুক্ষণ আগে ইরানের কিশ ও কেশম দ্বীপ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ইরানি সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরা এ তথ্য জানায়।

আরও পড়ুনঃ  ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের

গত তিন দিনে দ্বীপ দুটিতে বারবার হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আবারও সেখানে হামলা চালানো হয়। নতুন এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি ইরান।

আরও পড়ুনঃ  টুথপেস্টে মিলল বিপজ্জনক মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে উদ্বেগ

ইরানের জন্য কেশম দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালিতে দেশটির দ্বীপগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। এই দ্বীপ ব্যবহার করে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে তেহরান। ধারণা করা হয়, সেখানে বিপুল পরিমাণ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র বারবার দ্বীপটিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

আপডেটের সময়: ১০:০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তাপ আরও বাড়িয়ে কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৪ জুলাই) রাত প্রায় ১০টার দিকে কুয়েতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে হামলার তথ্য জানায়।

আরও পড়ুনঃ  টুথপেস্টে মিলল বিপজ্জনক মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে উদ্বেগ

বিবৃতিতে বলা হয়, ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইরানের দুই দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

কুয়েতে ইরানের হামলার কিছুক্ষণ আগে ইরানের কিশ ও কেশম দ্বীপ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ইরানি সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরা এ তথ্য জানায়।

আরও পড়ুনঃ  গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক

গত তিন দিনে দ্বীপ দুটিতে বারবার হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আবারও সেখানে হামলা চালানো হয়। নতুন এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি ইরান।

আরও পড়ুনঃ  বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ