ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার আব্দুল্লাহপুর-টঙ্গির ড্রেনেজ ও রোড আইল্যান্ডের কাজ ডিসেম্বরেই শেষের নির্দেশ চট্টগ্রাম বন্দরের নিলামযোগ্য পণ্য ১৫ কার্যদিবসে খালাসের নির্দেশ বঙ্গোপসাগরে লঘুচাপ, মাছ ধরার নৌকাকে গভীরে না যাওয়ার নির্দেশ ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, অফিস-আদালতে স্বাভাবিক কার্যক্রম আজমল হত্যার বিচারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সাক্ষাৎ মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি সৌদির পাশে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘চ্যালেঞ্জিং গল্প পেলে ফিরব’— শাকিবকে সিনেমার প্রতিশ্রুতি দিলেন ববিতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৩৮ সময় দেখুন

দীর্ঘদিন পর্দার বাইরে থাকা কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা আবারও সিনেমায় ফিরতে পারেন। তবে সেই প্রত্যাবর্তনের জন্য তিনি রেখেছেন একটি স্পষ্ট শর্ত—গল্প হতে হবে শক্তিশালী, আর চরিত্র হতে হবে চ্যালেঞ্জিং। এমন প্রতিশ্রুতিই দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানকে।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব খান। আলাপচারিতার একপর্যায়ে ববিতার দীর্ঘদিনের চলচ্চিত্র-অনুপস্থিতির প্রসঙ্গ তোলেন তিনি।

আরও পড়ুনঃ  অপ্রতিমের প্রথম জানাজা কুবিতে, দ্বিতীয়টি গন্ধমতি ঈদগাহে

শাকিব বলেন, ‘আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।’

জবাবে ববিতা জানান, শুধু ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের অভাবেই তিনি এতদিন নতুন সিনেমায় কাজ করেননি।

আরও পড়ুনঃ  ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা

তিনি বলেন, ‘আমাকে সেরকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সত্যিই কিছু করার থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে। তাহলে আমি অবশ্যই করব। কথা দিলাম, তোমার সঙ্গে আবার সিনেমায় কাজ করব।’

আলাপচারিতায় শাকিব খানের কাজের প্রতি নিষ্ঠা, পেশাদারিত্ব এবং সাম্প্রতিক চলচ্চিত্র নিয়েও প্রশংসা করেন ববিতা। তিনি বলেন, নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে শাকিব নিজের অবস্থান ধরে রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রে ববিতা ও শাকিব খান একসঙ্গে বেশ কয়েকটি দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন। তাদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’ মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল।

এখন ভক্তদের অপেক্ষা—শাকিব খানের অনুরোধের পর সত্যিই কি নতুন কোনো গল্পে বড় পর্দায় ফিরবেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

‘চ্যালেঞ্জিং গল্প পেলে ফিরব’— শাকিবকে সিনেমার প্রতিশ্রুতি দিলেন ববিতা

আপডেটের সময়: ০৯:০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

দীর্ঘদিন পর্দার বাইরে থাকা কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা আবারও সিনেমায় ফিরতে পারেন। তবে সেই প্রত্যাবর্তনের জন্য তিনি রেখেছেন একটি স্পষ্ট শর্ত—গল্প হতে হবে শক্তিশালী, আর চরিত্র হতে হবে চ্যালেঞ্জিং। এমন প্রতিশ্রুতিই দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানকে।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব খান। আলাপচারিতার একপর্যায়ে ববিতার দীর্ঘদিনের চলচ্চিত্র-অনুপস্থিতির প্রসঙ্গ তোলেন তিনি।

আরও পড়ুনঃ  আজ টিভিতে যেসব খেলা, মুখোমুখি বাংলাদেশ-ভারত

শাকিব বলেন, ‘আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।’

জবাবে ববিতা জানান, শুধু ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের অভাবেই তিনি এতদিন নতুন সিনেমায় কাজ করেননি।

আরও পড়ুনঃ  শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না: গালিবাফ