ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জুলাই জাদুঘর ঘিরে শেখ হাসিনাকে নিয়ে কড়া মন্তব্য স্পিকারের

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে স্বৈরাচারের বিরুদ্ধে সচেতন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি।

মঙ্গলবার চলমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উন্নয়নকাজ পরিদর্শন শেষে স্পিকার বলেন, এই জাদুঘর যতদিন থাকবে, মানুষ এখানে এসে অতীতের দমন-পীড়নের ঘটনাগুলো স্মরণ করবে এবং স্বৈরাচারী রাজনীতির বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করবে।

আরও পড়ুনঃ  কাঁটাতারের বেড়া কখনো বন্ধুত্বের প্রতীক হতে পারে না: নাহিদ ইসলাম

তার দাবি, জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের নির্দেশনার বিভিন্ন প্রমাণ ও কলরেকর্ড জাদুঘরে সংরক্ষিত রয়েছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরাসরি সহিংসতার নির্দেশ দিয়েছিলেন এবং ইতিহাসে এসব ঘটনার জন্য সমালোচিত হয়ে থাকবেন।

আরও পড়ুনঃ  হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে

স্পিকারের ভাষায়, এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের জনগণ কখনো স্বৈরাচারকে মেনে নেয় না। গণতন্ত্র ও অধিকার রক্ষায় মানুষ জীবন দিতেও প্রস্তুত থাকে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মকে আন্দোলন ও গণতান্ত্রিক চেতনায় অনুপ্রাণিত করবে।

আরও পড়ুনঃ  ছাত্র রাজনীতি ও শিবির নিয়ে মন্তব্য করলেন বিএনপি নেতা রাশেদ খান, ক্যাম্পাস সংস্কৃতি নিয়ে তুললেন প্রশ্ন

পরিদর্শনকালে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, “জুলাই জাদুঘর হবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রতীক।”

এ সময় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা আগস্টের শুরুতে জাদুঘরটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হতে পারে।

জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসকেও ধন্যবাদ জানান স্পিকার।

T ag
জনপ্রিয় পোস্ট

জুলাই জাদুঘর ঘিরে শেখ হাসিনাকে নিয়ে কড়া মন্তব্য স্পিকারের

আপডেটের সময়: ০৩:৩৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে স্বৈরাচারের বিরুদ্ধে সচেতন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি।

মঙ্গলবার চলমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উন্নয়নকাজ পরিদর্শন শেষে স্পিকার বলেন, এই জাদুঘর যতদিন থাকবে, মানুষ এখানে এসে অতীতের দমন-পীড়নের ঘটনাগুলো স্মরণ করবে এবং স্বৈরাচারী রাজনীতির বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করবে।

আরও পড়ুনঃ  কাঁটাতারের বেড়া কখনো বন্ধুত্বের প্রতীক হতে পারে না: নাহিদ ইসলাম

তার দাবি, জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের নির্দেশনার বিভিন্ন প্রমাণ ও কলরেকর্ড জাদুঘরে সংরক্ষিত রয়েছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরাসরি সহিংসতার নির্দেশ দিয়েছিলেন এবং ইতিহাসে এসব ঘটনার জন্য সমালোচিত হয়ে থাকবেন।

আরও পড়ুনঃ  সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন সম্পর্কে যা জানা গেছে