ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু প্রধানমন্ত্রীর ডিম খেতে ভালোবাসেন? জেনে নিন প্রতিদিন কতটি ডিম খাওয়া নিরাপদ তিন দিনের সফরে আজ ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর ৩০ জুলাইয়ের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন দিনভর বাধার পর রাতে হবিগঞ্জে এনসিপির মামলা, আসামি ১১ আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জোয়ারের পানিতে তলিয়ে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে, ভোগান্তিতে যাত্রী ও চালকরা

টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে নদ-নদীর পানি বেড়ে বরগুনার কয়েকটি গুরুত্বপূর্ণ ফেরিঘাটের গ্যাংওয়ে পানিতে তলিয়ে গেছে। এতে ফেরি পারাপার ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।

পানি বেড়ে যাওয়ায় ঘাটসংলগ্ন ব্যবসাপ্রতিষ্ঠানে নদীর পানি ঢুকে পড়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বেড়িবাঁধের বাইরের বসতবাড়ি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল থেকে বরগুনার বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

আরও পড়ুনঃ  সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর উদ্ধার হলো নিখোঁজ পর্যটকের মরদেহ

স্থানীয়রা জানান, স্বাভাবিক জোয়ারের তুলনায় নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার বেশ কিছু নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

সবচেয়ে বেশি ভোগান্তি দেখা দিয়েছে বরগুনা-পুরাকাটা ও বড়ইতলা-বাইনচটকি ফেরিঘাটে। দুই ঘাটের গ্যাংওয়ে জোয়ারের পানিতে ডুবে যাওয়ায় ফেরিতে যানবাহন ওঠানামা ব্যাহত হচ্ছে।

বরগুনা-পুরাকাটা ফেরিঘাটে অপেক্ষমাণ যাত্রী মো. কবির বলেন, সকালে যে পরিমাণ পানি ছিল, দুপুরে তা আরও বেড়েছে। প্রতি বছর দুর্যোগের সময় একই সমস্যার মুখোমুখি হতে হয়। একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে এই দুর্ভোগের স্থায়ী সমাধান সম্ভব।

আরও পড়ুনঃ  তিন সপ্তাহ পর আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা

আরেক যাত্রী হাবীব বলেন, বর্ষা মৌসুমে প্রতিবছরই এমন পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে পাথরঘাটা থেকে গুরুতর রোগী নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে যেতে চরম ভোগান্তিতে পড়তে হয়।

বড়ইতলা ফেরিঘাট এলাকার বাসিন্দা মো. আজিজ জানান, উঁচু জোয়ার এলেই নদীর পানি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়ে। আগের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

আরও পড়ুনঃ  মেরিন ড্রাইভে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ আটক সাবেক এমপি বদির ঘনিষ্ঠ আত্মীয়

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও টানা বৃষ্টির কারণে সর্বোচ্চ জোয়ারের সময় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপকূলীয় এলাকায় কোথাও বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হলে তাৎক্ষণিক মেরামতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু প্রধানমন্ত্রীর

জোয়ারের পানিতে তলিয়ে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে, ভোগান্তিতে যাত্রী ও চালকরা

আপডেটের সময়: ০৩:৫৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে নদ-নদীর পানি বেড়ে বরগুনার কয়েকটি গুরুত্বপূর্ণ ফেরিঘাটের গ্যাংওয়ে পানিতে তলিয়ে গেছে। এতে ফেরি পারাপার ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।

পানি বেড়ে যাওয়ায় ঘাটসংলগ্ন ব্যবসাপ্রতিষ্ঠানে নদীর পানি ঢুকে পড়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বেড়িবাঁধের বাইরের বসতবাড়ি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল থেকে বরগুনার বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে ট্রেন-বাস-অটোরিকশা-মাহিন্দ্রার ভয়াবহ সংঘর্ষ, নিহত ২