ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডিম খেতে ভালোবাসেন? জেনে নিন প্রতিদিন কতটি ডিম খাওয়া নিরাপদ তিন দিনের সফরে আজ ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর ৩০ জুলাইয়ের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন দিনভর বাধার পর রাতে হবিগঞ্জে এনসিপির মামলা, আসামি ১১ আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৫ সময় দেখুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই দিনের ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সিলেটে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি জেলার পাঁচটি উপজেলায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার (৩০ ও ৩১ জুলাই) ওসমানীনগর, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। এছাড়া বৃহস্পতিবার গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুনঃ  ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

প্রশাসন জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় কর্মসূচি এবং সন্ধ্যার পর একাধিক সমাবেশ থাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলাগুলোতে বিজিবি মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে বৃহস্পতিবার ও শুক্রবারের কর্মসূচির জন্য বিজিবি মোতায়েনের আবেদন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভরিপ্রতি ৩ হাজার ৩২৪ টাকা কমল সোনার দাম, নতুন দর কার্যকর

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার জানান, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও সন্ধ্যাকালীন কর্মসূচিতে নিরাপত্তা আরও জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এদিকে এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে পর্যায়ক্রমে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডিম খেতে ভালোবাসেন? জেনে নিন প্রতিদিন কতটি ডিম খাওয়া নিরাপদ

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

আপডেটের সময়: ১০:৪০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই দিনের ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সিলেটে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি জেলার পাঁচটি উপজেলায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার (৩০ ও ৩১ জুলাই) ওসমানীনগর, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। এছাড়া বৃহস্পতিবার গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুনঃ  ডিম খেতে ভালোবাসেন? জেনে নিন প্রতিদিন কতটি ডিম খাওয়া নিরাপদ