ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভরিতে স্বর্ণের দাম কমল ৩,৩২৪ টাকা, আজকের নতুন দর কত? জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠক শুরু, আলোচনায় মেট্রোরেল ঋণ ও ব্যয় কমানো সালিশের পরদিন নারীর অস্বাভাবিক মৃত্যু, অর্থের বিনিময়ে অভিযুক্তকে ছাড়ার অভিযোগ ইজারা নিয়ে বিরোধের জেরে হোটেলে গুলি, আসামে একই পরিবারের ৫ জন নিহত সীতাকুণ্ডে থেমে থাকা বাসের যাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫ ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব, বৃষ্টির পূর্বাভাস তিন বিভাগে ব্যালন ডি’অরে শিরোপা নয়, বয়সের রেকর্ডে ইতিহাস গড়লেন মেসি রমজানের আগেই ছোলার আমদানি প্রায় সাতগুণ, কমবে কি বাজারদর? একই চরিত্রে বিরক্ত সাদিয়া আয়মান, নাটক কমিয়ে ঝুঁকছেন নতুন গল্পে ইসরাইলে আজ ভাগ্যপরীক্ষা নেতানিয়াহুর, সরকার গঠনে আসনই হবে বড় চ্যালেঞ্জ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঠাকুরগাঁও-১ আসনে ভোটের আগে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৬ সময় দেখুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে নির্বাচনী এলাকার পরিবেশ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে বহিরাগতদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা ভোটার নন—এমন ব্যক্তিরা নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।

রোববার (২৫ অক্টোবর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি ও কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। একইভাবে ঠাকুরগাঁও-১ আসনের বাসিন্দা ও ভোটারদের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বিয়ের ২০ দিনের মাথায় স্ত্রীর চলে যাওয়ার অভিযোগ, ‘মামাসহ’ গ্রেপ্তার বিএনপি নেতা

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটির আওতায় রয়েছে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা। ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীদের প্রচার-প্রচারণাও শেষ পর্যায়ে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় নির্বাচনী প্রচার শেষ হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, উপনির্বাচন যাতে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সেটিই প্রশাসনের লক্ষ্য। ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  রমজানের আগেই ছোলার আমদানি প্রায় সাতগুণ, কমবে কি বাজারদর?

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী

গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তাঁদের মধ্যে বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে বর্তমানে আসনটিতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুনঃ  রাস্তায় কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিলেন দুই বন্ধু, মালিককে খুঁজতে মাইকিং

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। অন্য প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলোয়ার হোসেন, কাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী এবং হোসাইন মুহাম্মদ ওমর ফারুক।

ভোটার ৫ লাখ ১৬ হাজারের বেশি

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫০ হাজার ৫৩ জন, নারী ২ লাখ ৫৬ হাজার ৫৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

সদর, রুহিয়া ও নবগঠিত ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে রয়েছে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভরিতে স্বর্ণের দাম কমল ৩,৩২৪ টাকা, আজকের নতুন দর কত?

ঠাকুরগাঁও-১ আসনে ভোটের আগে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা

আপডেটের সময়: ০৭:৫৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে নির্বাচনী এলাকার পরিবেশ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে বহিরাগতদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা ভোটার নন—এমন ব্যক্তিরা নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।

রোববার (২৫ অক্টোবর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি ও কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। একইভাবে ঠাকুরগাঁও-১ আসনের বাসিন্দা ও ভোটারদের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটির আওতায় রয়েছে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা। ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীদের প্রচার-প্রচারণাও শেষ পর্যায়ে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় নির্বাচনী প্রচার শেষ হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, উপনির্বাচন যাতে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সেটিই প্রশাসনের লক্ষ্য। ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  বিয়ের ২০ দিনের মাথায় স্ত্রীর চলে যাওয়ার অভিযোগ, ‘মামাসহ’ গ্রেপ্তার বিএনপি নেতা

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী

গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তাঁদের মধ্যে বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে বর্তমানে আসনটিতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুনঃ  ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ, রাত্রিযাপনের নিষেধাজ্ঞাও প্রত্যাহার