ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বঙ্গোপসাগর-আন্দামান সাগরে লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: কোন বিভাগে ফরম পূরণে কত টাকা লাগবে ১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভাবে ম্লান দুর্গাপূজার আনন্দ, নতুন পোশাক কিনতে পারেনি উলিপুরের ২০০ রবিদাস পরিবার ‘সরকার বা ব্যক্তির নয়, জনগণের জন্য কাজ করবে তথ্য কমিশন’: অধ্যাপক নাহরিন সাদা নাকি হলুদ ঘি—পুষ্টিগুণ ও উপকারিতায় কোনটি এগিয়ে? কমল স্বর্ণের দাম, সনাতন পদ্ধতিতে ১ ভরি মিলছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ডিসিকে ‘চুড়ি পরে বসে থাকার’ কটূক্তি জামায়াত নেতার ‘ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ’, মন্তব্য রিজভীর হাসপাতালের সড়ক সংস্কারের বরাদ্দে নেতার বাড়ির পথ পাকা, দুর্ভোগে অন্তঃসত্ত্বারা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, আর্থিক সহায়তা বাড়ানোর আশ্বাস

ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি এবং চার সহসভাপতি। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

বাফুফের সহসভাপতি ও গভর্নমেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি জানান, বৈঠকে বাংলাদেশের ফুটবলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এ সময় কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টিও ফিফা সভাপতিকে অবহিত করা হয়।

ফিফার আর্থিক সহায়তা বাড়ানোর সম্ভাবনা

ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেন, বাংলাদেশের ফুটবলের নানা বিষয় ফিফা সভাপতির সামনে তুলে ধরেছেন বাফুফে সভাপতি ও অন্য কর্মকর্তারা। কক্সবাজারে টেকনিক্যাল সেন্টার নির্মাণের প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ  কৃষি, বাণিজ্য ও অর্থনৈতিক সংস্কারে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা

প্রয়োজনে বাংলাদেশের ফুটবলের জন্য ফিফার আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হতে পারে বলে প্রাথমিক আশ্বাস দিয়েছেন ইনফান্তিনো। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

থিম্পুর উদ্দেশে ঢাকা ছাড়েন ইনফান্তিনো

রোববার দুপুর ২টা ৫০ মিনিটে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে ঢাকা ছাড়েন ফিফা সভাপতি। সেখানে দুই দিন অবস্থান করার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুনঃ  ব্যাংকের অনাগ্রহে আটকে আছে বন্ধ কারখানা চালুর উদ্যোগ: এ কে এম সাহিদ রেজা

আগামী ২০ অক্টোবর ভুটান সফর শেষে ফেরার পথেও বাংলাদেশে যাত্রাবিরতি করতে পারেন ইনফান্তিনো। তবে ওই সময়ে বাফুফের কর্মকর্তারা জাপানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেসে অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে ২০১৭ সালে এক দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বঙ্গোপসাগর-আন্দামান সাগরে লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে

ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, আর্থিক সহায়তা বাড়ানোর আশ্বাস

আপডেটের সময়: ০৫:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি এবং চার সহসভাপতি। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  মাঝ আকাশে দরজা খুলে বিপত্তি, ঢাকায় জরুরি অবতরণ এয়ার অ্যাম্বুলেন্সের; রোগীর মৃত্যু

বাফুফের সহসভাপতি ও গভর্নমেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি জানান, বৈঠকে বাংলাদেশের ফুটবলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এ সময় কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টিও ফিফা সভাপতিকে অবহিত করা হয়।

ফিফার আর্থিক সহায়তা বাড়ানোর সম্ভাবনা

ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেন, বাংলাদেশের ফুটবলের নানা বিষয় ফিফা সভাপতির সামনে তুলে ধরেছেন বাফুফে সভাপতি ও অন্য কর্মকর্তারা। কক্সবাজারে টেকনিক্যাল সেন্টার নির্মাণের প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ  গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

প্রয়োজনে বাংলাদেশের ফুটবলের জন্য ফিফার আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হতে পারে বলে প্রাথমিক আশ্বাস দিয়েছেন ইনফান্তিনো। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

থিম্পুর উদ্দেশে ঢাকা ছাড়েন ইনফান্তিনো

রোববার দুপুর ২টা ৫০ মিনিটে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে ঢাকা ছাড়েন ফিফা সভাপতি। সেখানে দুই দিন অবস্থান করার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুনঃ  সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ, দ্রুত গ্রেপ্তারের আহ্বান