ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুয়াকাটায় ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা, বিক্রি হলো ৪০ হাজার টাকায় ‘ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ করছে বিএনপি’—সারজিস আলমের অভিযোগ জুলাই সনদের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট নবম পে-স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাইলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত, চীন ইস্যুতে উদ্বেগের কথা সংসদীয় কমিটির প্রতিবেদনে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও ২৩ বাংলাদেশিকে নাইটক্লাবের বাইরে দুঃসাহসিক ছিনতাই, ঘানার ফুটবলারের রোলেক্স ও মোবাইল লুট হবিগঞ্জে সংঘর্ষের জেরে পাটোয়ারী-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ ফেঞ্চুগঞ্জে বিপৎসীমার ওপরে কুশিয়ারার পানি, দুই দিন স্থিতিশীল থাকতে পারে বন্যা পরিস্থিতি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্ক নয়, বৈজ্ঞানিক পরীক্ষা শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচি ঘিরে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘চলো সংসদ’ পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে।

সোমবার (২০ জুলাই) ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা পদযাত্রা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে দিল্লির বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন

এর আগে রোববার দিল্লি পুলিশ সিজেপির পদযাত্রার অনুমতি বাতিল করে। একই সঙ্গে যন্তর মন্তর এলাকা ছাড়া অন্য কোথাও পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

দিল্লি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সতর্কবার্তায় জানায়, পূর্বানুমতি ছাড়া নির্ধারিত এলাকার বাইরে কোনো ধরনের বিক্ষোভ বা মিছিল করা যাবে না। সাধারণ মানুষকে আইন মেনে চলার আহ্বান জানানো হলেও আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে গেলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুনঃ  এলএনজি টার্মিনালের ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে শিল্প ও সাধারণ মানুষ

পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লির পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ থাকা স্টেশনগুলো হলো—রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবা তীর্থ। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এসব স্টেশনে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুনঃ  প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সিজেপির এই কর্মসূচির মূল দাবি ও রাজনৈতিক অবস্থানকে ঘিরে দিল্লিতে এর আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় ৩০ বছর বয়সী অভিজিৎ দীপ ‘ককরোচ জনতা পার্টি’ গঠন করেন বলে জানা গেছে। অল্প সময়ের মধ্যেই সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে এবং বিভিন্ন মহলের সমর্থন পায়।

সূত্র: এনডিটিভি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুয়াকাটায় ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা, বিক্রি হলো ৪০ হাজার টাকায়

দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচি ঘিরে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

আপডেটের সময়: ০৩:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘চলো সংসদ’ পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে।

সোমবার (২০ জুলাই) ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা পদযাত্রা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে দিল্লির বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  আজকের মুদ্রা বিনিময় হার: ডলার ১২৩.৩৬ টাকা, ইউরো ১৪২.৮০

এর আগে রোববার দিল্লি পুলিশ সিজেপির পদযাত্রার অনুমতি বাতিল করে। একই সঙ্গে যন্তর মন্তর এলাকা ছাড়া অন্য কোথাও পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

দিল্লি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সতর্কবার্তায় জানায়, পূর্বানুমতি ছাড়া নির্ধারিত এলাকার বাইরে কোনো ধরনের বিক্ষোভ বা মিছিল করা যাবে না। সাধারণ মানুষকে আইন মেনে চলার আহ্বান জানানো হলেও আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে গেলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুনঃ  হবিগঞ্জে হামলার পর এনসিপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা