ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক জিয়াউর রহমান হত্যা মামলা: ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ ১২ দিনে দেশে এলো ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু, গ্রামে দাফন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সবজি বিক্রেতা আব্দুল মান্নান (৫০), তাঁর স্ত্রী সুলতানা (৩৫) এবং তাঁদের সন্তান সিয়াম (১৯)।

মঙ্গলবার (১৬ জুন) কুমিল্লার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১১ জুন সকালে বন্দরের মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন গুরুতর দগ্ধ হন এবং পরে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার

চিকিৎসাধীন অবস্থায় ১২ জুন প্রথমে মারা যান সুলতানা। এরপর সোমবার (১৫ জুন) ভোরে আব্দুল মান্নান এবং কয়েক ঘণ্টা পর তাঁর ছেলে সিয়ামও মৃত্যুবরণ করেন।

হাসপাতালের চিকিৎসকদের তথ্য অনুযায়ী, সুলতানার শরীরের ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ এবং আব্দুল মান্নানের ৩৫ শতাংশ দগ্ধ ছিল। পরিবারটির আরেক সদস্য, ১৩ বছরের শিশু মিম এখনও গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুনঃ  পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুরের অতিরিক্ত পিপি নিহত

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, তিতাস গ্যাস লাইনের লিকেজ ও সিলিন্ডার গ্যাসের কারণে রান্নাঘরে জমে থাকা গ্যাসে আগুন লাগার সময় এই বিস্ফোরণ ঘটে। তবে ঘটনার সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু, গ্রামে দাফন

আপডেটের সময়: ১১:২৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬