
নীলফামারীর ডোমারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জামেলা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে ডোমার উপজেলার ডিবি রোডের বনোওয়ারী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামেলা বেগম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি বলদিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিনের স্ত্রী।
পুলিশ জানায়, ডোমারের কাজীপাড়ায় ছেলের বাসায় অবস্থান করছিলেন জামেলা বেগম। চিকিৎসা শেষে ডোমার পপুলার হাসপাতাল থেকে মোটরসাইকেলে দেবীগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে বনোওয়ারী মোড় এলাকায় মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ওভারটেক করার সময় ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত রংপুর মেট্রো-ট-১১-০৩৪২ নম্বরের কাভার্ড ভ্যানটি জব্দ করে।
ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
প্রতিবেদকের নাম 


























