ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
একই চরিত্রে বিরক্ত সাদিয়া আয়মান, নাটক কমিয়ে ঝুঁকছেন নতুন গল্পে ইসরাইলে আজ ভাগ্যপরীক্ষা নেতানিয়াহুর, সরকার গঠনে আসনই হবে বড় চ্যালেঞ্জ ‘আমি এই দেশে আর নাই’— বিতর্কের মধ্যেই দেশ ছাড়ার দাবি শিশুটির বাবা রুমির রেলের টিকিটে অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা, ফেনীতে নতুন আশ্বাস প্রতিমন্ত্রীর ইরাকের উপকূলে জাহাজে আগুন, নাবিকদের অবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ ইতিহাস গড়লেন ইয়ামাল, টানা তৃতীয়বার বর্ষসেরা তরুণ ফুটবলার ২৫ বছরের অপেক্ষার অবসান, প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন জাপানের সঙ্গে বড় বিনিয়োগের পথে বাংলাদেশ, কমতে পারে মেগা প্রকল্পের ঋণের চাপ পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন গোবিন্দ, স্ত্রীকে প্রভাবিত করার দাবি আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন গোবিন্দ, স্ত্রীকে প্রভাবিত করার দাবি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৫ সময় দেখুন

বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য কলহ নিয়ে আলোচনা চলছেই। স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে একাধিকবার প্রকাশ্যে কথা বলেছেন সুনীতা। অভিনেত্রী কোমল রানির সঙ্গে গোবিন্দের সম্পর্ক রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এবার এ বিতর্ক নিয়ে মুখ খুলেছেন গোবিন্দ।

স্ত্রীর অভিযোগ সরাসরি নাকচ না করে অভিনেতার দাবি, কেউ একজন ইচ্ছাকৃতভাবে তাঁর স্ত্রীকে প্রভাবিত করছেন। পরিস্থিতির আঁচ সাত-আট বছর আগেই পেয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  পরীমনির জন্য বিমানে শিউলি ফুল, রহস্য ভাঙলেন অভিনেত্রী নিজেই

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও চলমান বিতর্ক নিয়ে কথা বলেন গোবিন্দ। তাঁর ভাষ্য, প্রত্যেকে নিজের মতো করে পরিস্থিতির প্রতিক্রিয়া জানাচ্ছেন।

গোবিন্দ বলেন, ‘দেশজুড়ে অনেকেই নানা প্রতিক্রিয়া দিচ্ছেন, বিশেষ করে মহিলারা। তাঁদের প্রতিক্রিয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি চুপ থাকতেই পছন্দ করি। কারণ জানি, এই সময়টা কেটে গেলেও কথার আঘাত থেকে যাবে। তাই বাধ্য না হলে নিজের আচরণ নিয়ে কাউকে প্রশ্ন তোলার সুযোগ দিতে চাই না।’

আরও পড়ুনঃ  গুলিকাণ্ডের পর আলোচনায় টাইগার শ্রফ, ৯ কোটি রুপিতে ফ্ল্যাট বিক্রি

ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতা নিয়েও কথা

দাম্পত্য জীবনের টানাপোড়েনের পাশাপাশি নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন এই অভিনেতা। এ প্রসঙ্গে নিজের পায়ে গুলি লাগার ঘটনার কথা উল্লেখ করেন তিনি।

গোবিন্দের দাবি, ওই ঘটনার পর এক পা হারানো ব্যক্তির চরিত্রে অভিনয়ের জন্য তাঁর কাছে একাধিক প্রস্তাব এসেছিল। এমনকি ২০ থেকে ২২ কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  জন্মদিনের আয়োজনে শিউলি ফুল, চট্টগ্রাম থেকে বিমানে এল উপহার

অভিনেতার ভাষ্য, জীবনে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও আত্মসম্মান বজায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে চলমান বিতর্কের মধ্যেও অপ্রয়োজনীয় আলোচনা ও কথার আঘাত এড়িয়ে নীরব থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

গোবিন্দ ও সুনীতার দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা আলোচনা চললেও, স্ত্রীর অভিযোগের বিষয়ে অভিনেতার বক্তব্যে বিষয়টির পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

একই চরিত্রে বিরক্ত সাদিয়া আয়মান, নাটক কমিয়ে ঝুঁকছেন নতুন গল্পে

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন গোবিন্দ, স্ত্রীকে প্রভাবিত করার দাবি

আপডেটের সময়: ০৭:১৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য কলহ নিয়ে আলোচনা চলছেই। স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে একাধিকবার প্রকাশ্যে কথা বলেছেন সুনীতা। অভিনেত্রী কোমল রানির সঙ্গে গোবিন্দের সম্পর্ক রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এবার এ বিতর্ক নিয়ে মুখ খুলেছেন গোবিন্দ।

স্ত্রীর অভিযোগ সরাসরি নাকচ না করে অভিনেতার দাবি, কেউ একজন ইচ্ছাকৃতভাবে তাঁর স্ত্রীকে প্রভাবিত করছেন। পরিস্থিতির আঁচ সাত-আট বছর আগেই পেয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ‘বিয়ে কবে’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও চলমান বিতর্ক নিয়ে কথা বলেন গোবিন্দ। তাঁর ভাষ্য, প্রত্যেকে নিজের মতো করে পরিস্থিতির প্রতিক্রিয়া জানাচ্ছেন।

গোবিন্দ বলেন, ‘দেশজুড়ে অনেকেই নানা প্রতিক্রিয়া দিচ্ছেন, বিশেষ করে মহিলারা। তাঁদের প্রতিক্রিয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি চুপ থাকতেই পছন্দ করি। কারণ জানি, এই সময়টা কেটে গেলেও কথার আঘাত থেকে যাবে। তাই বাধ্য না হলে নিজের আচরণ নিয়ে কাউকে প্রশ্ন তোলার সুযোগ দিতে চাই না।’

আরও পড়ুনঃ  এক মাস পর সামাজিক মাধ্যমে ফিরলেন পাভেল, পোস্টে দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা

ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতা নিয়েও কথা

দাম্পত্য জীবনের টানাপোড়েনের পাশাপাশি নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন এই অভিনেতা। এ প্রসঙ্গে নিজের পায়ে গুলি লাগার ঘটনার কথা উল্লেখ করেন তিনি।

গোবিন্দের দাবি, ওই ঘটনার পর এক পা হারানো ব্যক্তির চরিত্রে অভিনয়ের জন্য তাঁর কাছে একাধিক প্রস্তাব এসেছিল। এমনকি ২০ থেকে ২২ কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ক্যারিয়ারের শুরু থেকেই সমালোচনার মুখে, জবাব দিলেন রাশমিকা