ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক জিয়াউর রহমান হত্যা মামলা: ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ ১২ দিনে দেশে এলো ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রবাসে শহীদ জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:২৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৪১ সময় দেখুন

হাজার মাইল দূরে প্রবাসের মাটিতে থেকেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ফ্রান্সে বসবাসরত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হন। তার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে প্যারিসে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও আলোচনা সভা।

প্যারিসের সোনার বাংলা রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপি, যুবদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স যুবদলের সহ-সভাপতি বাছিত হোসেন। যৌথভাবে সঞ্চালনা করেন যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ এবং জিয়া সাইবার ফোর্স ফ্রান্সের সিনিয়র সহ-সভাপতি কায়সার আহমেদ। স্বাগত বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মামুন। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ। তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে জিয়াউর রহমান দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

প্রধান বক্তা ইকবাল হুসাইন আলী বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়নের দর্শনই শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শের মূল ভিত্তি।

বক্তারা আরও বলেন, কৃষি উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে তার অবদান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রয়াত নেতাকর্মী এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

প্রবাসে শহীদ জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০১:২৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬