বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রংপুর অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান বিএনপি সরকার বিগত আওয়ামী লীগের মতো একই পথে হাঁটছে। এভাবে চলতে থাকলে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে তিনি হেলিকপ্টারে নাকি অন্য কোনোভাবে দেশ ছেড়ে পালাবেন।
তিনি আরও বলেন, বিরোধী দলের দাবি মেনে না নিলে সব দাবি এক দফা দাবিতে এসে ঠেকবে।
লংমার্চ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সারা দেশে লংমার্চের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা প্রতিহত করতে গতকাল রাত থেকে বিভিন্ন সড়কে ১১ দলের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে।
তিনি বলেন, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে এই লংমার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না।
প্রতিবেদকের নাম 




















