ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আইসিডিডিআরবিতে চিকিৎসক নিয়োগ, মাসিক বেতন প্রায় ৯৬ হাজার টাকা ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল মিরপুরে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, হতাহতের খবর নেই গভীর রাতে শেকৃবি ক্যাম্পাসে পরপর দুই ককটেল বিস্ফোরণ বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার মাদরাসা শিক্ষককে চড় মারা রুমির নতুন ভিডিও, নিরপেক্ষ তদন্তের দাবি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় জমবে তারকাদের আসর

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে রাজধানী ঢাকায় আজ (রোববার, ১৯ জুলাই) থাকছে জমজমাট কনসার্ট ও বড় পর্দায় খেলা দেখার বিশেষ আয়োজন। দুটি ভিন্ন ভেন্যুতে দর্শকদের মাতাতে মঞ্চে উঠবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।

বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এ পারফর্ম করবেন সঞ্জয় দেব। অন্যদিকে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘ফাইনাল কিকঅফ’ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকছেন প্রীতম হাসান।

আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন সঞ্জয় দেব। কানাডায় আয়োজিত সেই অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেন তিনি। এ সময় তার পোশাকে ফুটে ওঠে বাংলাদেশের প্রতীক রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের ছাপ, যা দর্শকদের নজর কাড়ে।

আরও পড়ুনঃ  ডলারের দরপতনে বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

উদ্বোধনী অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত একাধিক ফ্যান ফেস্টেও পারফর্ম করেন সঞ্জয়। সেই আন্তর্জাতিক সফরের ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের জন্য বিশেষ পরিবেশনা নিয়ে হাজির হয়েছেন তিনি। ইতোমধ্যে রাজধানীতে পৌঁছে অনুষ্ঠানস্থলও পরিদর্শন করেছেন। এই আয়োজনে তার সঙ্গে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ। অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে পরবর্তী কনসার্টে অংশ নিতে রওনা দেবেন তিনি।

আরও পড়ুনঃ  ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগম

এদিকে ইউনাইটেড কনভেনশন সেন্টারে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল বড় পর্দায় উপভোগের পাশাপাশি দর্শকদের জন্য থাকবে লাইভ কনসার্ট। সেখানে প্রধান শিল্পী হিসেবে পারফর্ম করবেন প্রীতম হাসান। এছাড়া মঞ্চে থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং জেসিয়া ইসলাম।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আইসিডিডিআরবিতে চিকিৎসক নিয়োগ, মাসিক বেতন প্রায় ৯৬ হাজার টাকা

বিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় জমবে তারকাদের আসর

আপডেটের সময়: ১২:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে রাজধানী ঢাকায় আজ (রোববার, ১৯ জুলাই) থাকছে জমজমাট কনসার্ট ও বড় পর্দায় খেলা দেখার বিশেষ আয়োজন। দুটি ভিন্ন ভেন্যুতে দর্শকদের মাতাতে মঞ্চে উঠবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।

বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এ পারফর্ম করবেন সঞ্জয় দেব। অন্যদিকে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘ফাইনাল কিকঅফ’ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকছেন প্রীতম হাসান।

আরও পড়ুনঃ  রসিকতা করে তালাক বললেও কি বিচ্ছেদ কার্যকর হয়?

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন সঞ্জয় দেব। কানাডায় আয়োজিত সেই অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেন তিনি। এ সময় তার পোশাকে ফুটে ওঠে বাংলাদেশের প্রতীক রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের ছাপ, যা দর্শকদের নজর কাড়ে।

আরও পড়ুনঃ  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস সংকট: অফিসগামীদের ভোগান্তির চরম রূপ