ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তোমাকে নিয়ে আমি গর্বিত: অর্চিতা স্পর্শিয়া স্বাস্থ্য খাতের ১৬ হাজার কোটি টাকার টেন্ডারে দুর্নীতি বরদাস্ত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের সামুদ্রিক নিরাপত্তায় বাংলাদেশকে টহল জাহাজ দেবে জাপান চুল কাটার টাকা নিয়ে বিরোধ, ভালুকায় সেলুন ব্যবসায়ীকে হত্যা পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ চাকরির লক্ষ্য, ৪ মাসে এআই নীতিমালা ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী ও মরদেহ নিয়ে চরম ভোগান্তি শিক্ষিকার ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর মামলা, ইউপি চেয়ারম্যানসহ দুজন কারাগারে এমবাপ্পেকে ঘিরে বিতর্ক, চীনা দর্শকদের কাছে লা লিগার দুঃখ প্রকাশ ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে ৫ দিন বৃষ্টি-বজ্রপাতের পূর্বাভাস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মিড-ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার: অনিয়ম রোধে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের সিদ্ধান্ত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড-ডে মিল কর্মসূচিতে নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। এসব খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনাও বাড়ছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিয়ে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সভায় অনিয়ম রোধে বিদ্যালয় পর্যায়ে অভিভাবকদের নিয়ে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচ সদস্যের এই কমিটিতে প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা থাকবেন।

আরও পড়ুনঃ  জাপানি বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, মিড-ডে মিল কার্যক্রমে স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে কঠোর নজরদারি বাড়ানো হবে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়: রাশেদ খান

সম্প্রতি নরসিংদীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী নিজেও মিড-ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবারের অভিযোগের সত্যতা পান বলে জানা গেছে। এরপর কিছু খাবারের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়, যেখানে ত্রুটি ধরা পড়ে বলে সূত্র জানায়।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বানরুটি, ডিম, কলা ও দুধসহ সব খাদ্যদ্রব্যের মান, প্যাকেজিং, মেয়াদ এবং সংরক্ষণ কঠোরভাবে যাচাই করতে হবে। কোনোভাবেই পচা বা নিম্নমানের খাবার গ্রহণ করা যাবে না।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সম্ভাব্য নাম ‘অর্ণব’; বাংলাদেশে আঘাতের আশঙ্কা কম

এদিকে দায়িত্বশীল পর্যায় থেকে খাবার গ্রহণের সময় গন্ধ পরীক্ষা করার মতো নির্দেশনার কথাও উঠে এসেছে, যাতে নিম্নমানের খাদ্য শনাক্ত করা যায়।

বর্তমানে দেশের প্রায় ৩০ লাখ শিক্ষার্থী এই স্কুল ফিডিং কর্মসূচির আওতায় খাবার পাচ্ছে। কর্মসূচিটি ১৫০টি উপজেলার ১৯ হাজারের বেশি বিদ্যালয়ে চালু রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তোমাকে নিয়ে আমি গর্বিত: অর্চিতা স্পর্শিয়া

মিড-ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার: অনিয়ম রোধে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের সিদ্ধান্ত

আপডেটের সময়: ০৮:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড-ডে মিল কর্মসূচিতে নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। এসব খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনাও বাড়ছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিয়ে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সভায় অনিয়ম রোধে বিদ্যালয় পর্যায়ে অভিভাবকদের নিয়ে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচ সদস্যের এই কমিটিতে প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা থাকবেন।

আরও পড়ুনঃ  ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল ৪ নভেম্বর পর্যন্ত

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, মিড-ডে মিল কার্যক্রমে স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে কঠোর নজরদারি বাড়ানো হবে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে ছাড় ৩ হাজার ৩২৪ টাকা

সম্প্রতি নরসিংদীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী নিজেও মিড-ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবারের অভিযোগের সত্যতা পান বলে জানা গেছে। এরপর কিছু খাবারের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়, যেখানে ত্রুটি ধরা পড়ে বলে সূত্র জানায়।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বানরুটি, ডিম, কলা ও দুধসহ সব খাদ্যদ্রব্যের মান, প্যাকেজিং, মেয়াদ এবং সংরক্ষণ কঠোরভাবে যাচাই করতে হবে। কোনোভাবেই পচা বা নিম্নমানের খাবার গ্রহণ করা যাবে না।

আরও পড়ুনঃ  ‘বিএনপি ধীরে ধীরে স্বৈরাচারী রূপ নিচ্ছে’, অভিযোগ নাহিদ ইসলামের