ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিল্লিতে বিক্ষোভের স্থান পরিবর্তন, তালিকা থেকে বাদ যন্তর-মন্তর ‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’ দুই হাত ছাড়াই পা দিয়ে লিখে পড়াশোনা, এখন ১৪৫ শিশুর শিক্ষক দুঃখু মিয়া লিটনের সেঞ্চুরি, আফগানিস্তানের লক্ষ্য ৪৭৯ রান রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, গ্রেফতার ২ গোয়েন্দা সিনেমাকেও হার মানানো অভিযান, আশুলিয়ায় ডাকাত সর্দার শাওনসহ আটক ৬ গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করবেন যেভাবে করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা, বিক্ষোভ-সমাবেশে নিষেধাজ্ঞা নারী-শিশুর প্রতি সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির দুর্গাপূজার আগে ১৭ অক্টোবর ব্যাংক খোলা, এক দিনের ছুটি বাতিল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ, আহত ২৪

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১১ সময় দেখুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানা গেছে। এ ঘটনায় অন্তত ২৪ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন প্রবাসী শ্রমিক এবং ১৩ জন ওমরাহযাত্রী।

নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শাহজাহানপুরের মো. শাহেদ আহম্মদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের মো. নাসরুল্লাহ বদরপুরি। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় তাঁরা প্রাণ হারান।

নিহত শাহেদ ছুটি কাটিয়ে জেদ্দায় নিজের কর্মস্থলে ফিরছিলেন। অন্যদিকে, ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রা করা নাসরুল্লাহ জেদ্দাগামী ফ্লাইটের অপেক্ষায় ট্রানজিট যাত্রী হিসেবে বিমানবন্দরে অবস্থান করছিলেন।

আরও পড়ুনঃ  ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান, মজুদও দেবে না যুক্তরাষ্ট্রকে

পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আহত ২৪ বাংলাদেশিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে রিয়াদ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাফেজ হাসান, কাজী নুরুল্লাহ ও মো. ওমর ফারুকের অবস্থা স্থিতিশীল। তবে রিয়াদ মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসাধীন নওগাঁর ওমরাহযাত্রী সাফফাত রহমানের অবস্থা আশঙ্কাজনক।

আহত অন্যদের রিয়াদ মেডিকেল হাসপাতাল, প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতাল, সুলাইমান আল হাবিব হাসপাতাল, কিংডম হাসপাতাল, কিং ফাহাদ মেডিকেল সিটি, প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ হাসপাতাল ও এস্টার সনদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আহতদের খোঁজখবর নেওয়া এবং চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

আরও পড়ুনঃ  স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করেন অটোরিকশাচালক

রিয়াদ বিমানবন্দরে আটকা পড়েন প্রায় ৫০০ বাংলাদেশি

হামলার পর বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় রিয়াদ বিমানবন্দরে প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকা পড়েন। তাঁদের সহায়তায় সৌদি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে জরুরি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

আরও পড়ুনঃ  ঢাকার ৮ জোনে অটোরিকশা-ইবাইক, জোনভেদে হবে আলাদা রং

আটকে পড়া যাত্রীদের মধ্যে প্রায় ১০০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় হোটেল ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে।

এ ছাড়া বিমানবন্দরে আটকে পড়া ৬৭ জন ওমরাহযাত্রীকে বিশেষ বাসে সড়কপথে জেদ্দায় পাঠানো হয়েছে। ঢাকাগামী বাতিল ফ্লাইটের প্রায় ৪০০ যাত্রীকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরানোর বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে। পাশাপাশি স্থলসীমান্ত দিয়ে বাহরাইনে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে যাত্রীদের।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দিল্লিতে বিক্ষোভের স্থান পরিবর্তন, তালিকা থেকে বাদ যন্তর-মন্তর

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ, আহত ২৪

আপডেটের সময়: ০৯:৫২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানা গেছে। এ ঘটনায় অন্তত ২৪ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন প্রবাসী শ্রমিক এবং ১৩ জন ওমরাহযাত্রী।

নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শাহজাহানপুরের মো. শাহেদ আহম্মদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের মো. নাসরুল্লাহ বদরপুরি। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় তাঁরা প্রাণ হারান।

নিহত শাহেদ ছুটি কাটিয়ে জেদ্দায় নিজের কর্মস্থলে ফিরছিলেন। অন্যদিকে, ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রা করা নাসরুল্লাহ জেদ্দাগামী ফ্লাইটের অপেক্ষায় ট্রানজিট যাত্রী হিসেবে বিমানবন্দরে অবস্থান করছিলেন।

আরও পড়ুনঃ  সংকুচিত হচ্ছে জনশক্তি রপ্তানির বাজার, বিদেশযাত্রায় নতুন বাধা

পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আহত ২৪ বাংলাদেশিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে রিয়াদ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাফেজ হাসান, কাজী নুরুল্লাহ ও মো. ওমর ফারুকের অবস্থা স্থিতিশীল। তবে রিয়াদ মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসাধীন নওগাঁর ওমরাহযাত্রী সাফফাত রহমানের অবস্থা আশঙ্কাজনক।

আহত অন্যদের রিয়াদ মেডিকেল হাসপাতাল, প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতাল, সুলাইমান আল হাবিব হাসপাতাল, কিংডম হাসপাতাল, কিং ফাহাদ মেডিকেল সিটি, প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ হাসপাতাল ও এস্টার সনদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আহতদের খোঁজখবর নেওয়া এবং চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

আরও পড়ুনঃ  মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

রিয়াদ বিমানবন্দরে আটকা পড়েন প্রায় ৫০০ বাংলাদেশি

হামলার পর বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় রিয়াদ বিমানবন্দরে প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকা পড়েন। তাঁদের সহায়তায় সৌদি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে জরুরি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

আরও পড়ুনঃ  ‘আমার নামে একটি রিকশাও নেই—প্রমাণ দিন’: গোলাম পরওয়ার