ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরে সঙ্গী হচ্ছেন আমজনতার সাধারণ সম্পাদক তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাস নিয়ে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, আদালতে আবু বকর বললেন—‘মজা করে বলেছি, ভুল হয়ে গেছে’ জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে সাইকেল, বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ হাজার মানুষ গোপালগঞ্জে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু ৫০০ কোটি রুপির লেনদেনের অডিও ঘিরে বিতর্ক, বিজেপি-শিবসেনার সম্পর্কে টানাপোড়েন যুক্তরাষ্ট্র ভুল হিসাবের ফাঁদে পড়েছে, বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫ স্টারলিংক নিয়ে ইলন মাস্কের অভিযোগ, ইউক্রেনের ড্রোন হামলায় ব্যবহারের দাবি গুলিকাণ্ডের পর আলোচনায় টাইগার শ্রফ, ৯ কোটি রুপিতে ফ্ল্যাট বিক্রি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাহীদকে আলিঙ্গন কারিনার, পুরোনো প্রেম নিয়ে ফের আলোচনা

বলিউড অভিনেতা শাহীদ কাপুর ও কারিনা কাপুরের একে অপরকে আলিঙ্গনের দৃশ্য ঘিরে আবারও আলোচনায় এসেছে তাঁদের অতীত প্রেমের গল্প। সম্প্রতি আইফার মঞ্চে দুই তারকার সৌজন্যপূর্ণ সাক্ষাৎ ও উষ্ণ আলিঙ্গনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নস্টালজিয়ায় ভাসছেন তাঁদের ভক্তরা।

প্রায় এক বছর আগে আইফার মঞ্চে শাহীদ ও কারিনার মধ্যে সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছিল। দীর্ঘদিনের দূরত্ব ও মান-অভিমানের পর তাঁদের সেই সাক্ষাৎকে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখেছিলেন অনেকে। এবার তাঁদের আরও স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ আচরণ নতুন করে কৌতূহল তৈরি করেছে।

আরও পড়ুনঃ  জামায়াত-আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিতেও বট ও গুপ্ত আছে: মীর শাহে আলম

‘জব উই মেট’ সিনেমায় জনপ্রিয় জুটি হিসেবে দর্শকের মন জয় করেছিলেন শাহীদ ও কারিনা। সম্প্রতি তাঁদের আলিঙ্গনের মুহূর্ত ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকেই পুরোনো স্মৃতি মনে করে এই জুটিকে নিয়ে ‘জব উই মেট’-এর সিক্যুয়েল নির্মাণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমান

একসময় প্রেমের সম্পর্কে থাকা শাহীদ ও কারিনার বিচ্ছেদ নিয়ে বলিউডে নানা আলোচনা হয়েছে। পরে দুজনই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। শাহীদ কাপুর মীরা রাজপুতকে বিয়ে করেছেন। অন্যদিকে কারিনা কাপুরের জীবনসঙ্গী অভিনেতা সাইফ আলী খান। দুজনই এখন সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত।

তবে সময় পেরিয়ে গেলেও তাঁদের পুরোনো সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ কমেনি। বিভিন্ন অনুষ্ঠানে দুজনের দেখা হওয়া কিংবা তাঁদের পারস্পরিক আচরণ প্রায়ই আলোচনার জন্ম দেয়। সাম্প্রতিক আলিঙ্গনের ঘটনাও তার ব্যতিক্রম নয়।

আরও পড়ুনঃ  বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর লক্ষ্য, চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

যদিও তাঁদের বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎকে ঘিরে নানা আলোচনা চলছে, তবে এ ঘটনা থেকে পুরোনো প্রেমের সম্পর্ক নতুন করে শুরু হওয়ার কোনো ইঙ্গিত নিশ্চিতভাবে পাওয়া যায়নি। বরং দীর্ঘদিন পর দুই তারকার স্বাভাবিক সৌজন্য বিনিময়ই ভক্তদের কাছে স্মরণীয় হয়ে উঠেছে।

সূত্র: দৈনিক যুগান্তর

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জাপান সফরে সঙ্গী হচ্ছেন আমজনতার সাধারণ সম্পাদক তারেক রহমান

শাহীদকে আলিঙ্গন কারিনার, পুরোনো প্রেম নিয়ে ফের আলোচনা

আপডেটের সময়: ০৪:০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বলিউড অভিনেতা শাহীদ কাপুর ও কারিনা কাপুরের একে অপরকে আলিঙ্গনের দৃশ্য ঘিরে আবারও আলোচনায় এসেছে তাঁদের অতীত প্রেমের গল্প। সম্প্রতি আইফার মঞ্চে দুই তারকার সৌজন্যপূর্ণ সাক্ষাৎ ও উষ্ণ আলিঙ্গনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নস্টালজিয়ায় ভাসছেন তাঁদের ভক্তরা।

প্রায় এক বছর আগে আইফার মঞ্চে শাহীদ ও কারিনার মধ্যে সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছিল। দীর্ঘদিনের দূরত্ব ও মান-অভিমানের পর তাঁদের সেই সাক্ষাৎকে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখেছিলেন অনেকে। এবার তাঁদের আরও স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ আচরণ নতুন করে কৌতূহল তৈরি করেছে।

আরও পড়ুনঃ  ২৫ অক্টোবর রিয়াদ যাবে বিমান

‘জব উই মেট’ সিনেমায় জনপ্রিয় জুটি হিসেবে দর্শকের মন জয় করেছিলেন শাহীদ ও কারিনা। সম্প্রতি তাঁদের আলিঙ্গনের মুহূর্ত ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকেই পুরোনো স্মৃতি মনে করে এই জুটিকে নিয়ে ‘জব উই মেট’-এর সিক্যুয়েল নির্মাণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৭