ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হাতিরঝিলে দিনে দুপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশকে গুলি ইরানি নৌবাহিনীর অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি যুক্তরাষ্ট্রের দাবি, ‘ইরানের নৌবাহিনীর অস্তিত্ব নেই, সত্যিই সাহসী হলে সামনে এসে দেখাক’ ফেসবুকে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি সেবা, অনেকের স্ক্রিনে ভেসে উঠছে ‘Oops’ বার্তা মেটার সেবা বিভ্রাট: ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বিশ্বব্যাপী সমস্যা বড় পতন এড়াল পুঁজিবাজার, সিএসইতে সূচক হ্রাস যুক্তরাষ্ট্রে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটে চাপ বাড়ছে টয়োটা ও ভক্সওয়াগেনকে টপকানোর লক্ষ্য বিওয়াইডির, বিনিয়োগকারীদের মধ্যে সংশয় রপ্তানিমুখী শিল্পে সহজ হচ্ছে বন্ড সুবিধা ও অডিট বাধ্যবাধকতা নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বাজেট প্রণয়ন: পরিকল্পনা প্রতিমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন আসিফ মাহমুদ

কার্যক্রম নিষিদ্ধ থাকা দল হিসেবে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের ভেতরেই ভিন্নমত রয়েছে। এক পক্ষ বিরোধিতা করছে, আবার অন্য একজন উপদেষ্টা শর্তসাপেক্ষে অংশ নেওয়ার কথা বলছেন। এতে সরকার নিজেই দলটির অংশগ্রহণ নিয়ে “ধোঁয়াশা” তৈরি করেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না। তার অভিযোগ, আওয়ামী লীগের একটি অংশ এখনো সরকারে রয়েছে বলেই এ ধরনের দ্বিধা তৈরি হচ্ছে।

এনসিপির এই মুখপাত্র জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তাদের দল পাঁচ দফা দাবি দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো প্রশাসক পদে থাকা ব্যক্তিরা মেয়র পদে নির্বাচন করতে পারবেন না। তার অভিযোগ, এসব শর্ত উপেক্ষা করে অনেকে প্রচারণা চালাচ্ছেন এবং সরকারি লোগো ব্যবহার করছেন।

তিনি আরও বলেন, দুই সিটি করপোরেশনের প্রশাসকরা সরকারি পদে থেকে প্রচারণা চালাচ্ছেন, যা গ্রহণযোগ্য নয়। এজন্য তাদের পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া ঈদুল আজহার কোরবানির হাট ইজারা প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন আসিফ মাহমুদ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হাতিরঝিলে দিনে দুপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশকে গুলি

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন আসিফ মাহমুদ

আপডেটের সময়: ০৭:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬