ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 ৭ বছরেও চালু হয়নি বরিশাল শিশু হাসপাতাল, শয্যা সংকটে ভুগছে শিশু চিকিৎসা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ দিন দিন বাড়ছে। শয্যা সংকটের কারণে এক বিছানায় দুইজন শিশু রাখা হচ্ছে, অনেক ক্ষেত্রে জায়গা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে অসুস্থ শিশুদের। এতে চিকিৎসক ও নার্সরাও চরম চাপের মধ্যে কাজ করছেন।

এই সংকট কমাতে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও সেটি এখনও চালু হয়নি। বরিশাল নগরীর আমানতগঞ্জে নির্মিত এই হাসপাতালটি ৭ বছর আগে সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখনো ব্যবহার উপযোগী হয়নি।

আরও পড়ুনঃ  ‘ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা’—মির্জা ফখরুল

গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায়, ২০১৭ সালে ১০ তলা ভিত্তির ওপর চারতলা ভবন নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ১৯.৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি ২০১৯ সালের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও দীর্ঘ বিলম্বে প্রকল্পটি থমকে আছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি, ভোটের তারিখ এখনো চূড়ান্ত নয়: সিইসি

গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলছেন, ভবনের নির্মাণকাজ ও বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপন শেষ হয়েছে এবং এখন স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাসপাতাল চালু করতে প্রায় ৩০০ জন জনবল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, ইনকিউবেটর ও লাইফ সাপোর্টসহ বিভিন্ন ব্যবস্থা প্রয়োজন। এগুলো নিশ্চিত না হলে সেবা চালু করা সম্ভব নয়।

এদিকে দীর্ঘদিনের এই অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের মতে, দুই বিভাগের সমন্বয়হীনতায় শিশু স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুনঃ  দরুদ পড়লে যেভাবে দূর হয় দুশ্চিন্তা

সম্প্রতি বিভাগীয় কমিশনার হাসপাতালটি পরিদর্শন করে দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান। তবে এখনো বাস্তব কোনো কার্যক্রম শুরু হয়নি।

বর্তমানে বরিশাল বিভাগে শুধু হামসহ বিভিন্ন রোগে হাজার হাজার শিশু চিকিৎসা নিচ্ছে, যার মধ্যে মৃত্যুও ঘটছে। বিশেষায়িত হাসপাতাল চালু না হওয়ায় এই সংকট আরও গভীর হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

 ৭ বছরেও চালু হয়নি বরিশাল শিশু হাসপাতাল, শয্যা সংকটে ভুগছে শিশু চিকিৎসা

আপডেটের সময়: ০৩:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ দিন দিন বাড়ছে। শয্যা সংকটের কারণে এক বিছানায় দুইজন শিশু রাখা হচ্ছে, অনেক ক্ষেত্রে জায়গা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে অসুস্থ শিশুদের। এতে চিকিৎসক ও নার্সরাও চরম চাপের মধ্যে কাজ করছেন।

এই সংকট কমাতে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও সেটি এখনও চালু হয়নি। বরিশাল নগরীর আমানতগঞ্জে নির্মিত এই হাসপাতালটি ৭ বছর আগে সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখনো ব্যবহার উপযোগী হয়নি।

আরও পড়ুনঃ  বসুন্ধরা থেকে সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার, নিশ্চিত করেছে ডিবি

গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায়, ২০১৭ সালে ১০ তলা ভিত্তির ওপর চারতলা ভবন নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ১৯.৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি ২০১৯ সালের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও দীর্ঘ বিলম্বে প্রকল্পটি থমকে আছে।

আরও পড়ুনঃ  প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক

গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলছেন, ভবনের নির্মাণকাজ ও বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপন শেষ হয়েছে এবং এখন স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাসপাতাল চালু করতে প্রায় ৩০০ জন জনবল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, ইনকিউবেটর ও লাইফ সাপোর্টসহ বিভিন্ন ব্যবস্থা প্রয়োজন। এগুলো নিশ্চিত না হলে সেবা চালু করা সম্ভব নয়।

এদিকে দীর্ঘদিনের এই অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের মতে, দুই বিভাগের সমন্বয়হীনতায় শিশু স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি: কুড়িগ্রামে ৭ দিনের পরিকল্পিত লোডশেডিং স্থগিত