ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’ গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ইটপাটকেলে ভাঙচুর রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১১ সময় দেখুন

ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যা মামলার মূল অভিযুক্ত ও কথিত প্রেমিক মো. রানা হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত সংস্থার দাবি, প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার এমএন মোর্শেদ এ তথ্য জানান।

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রানা হাওলাদারকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ফল কাটার ছুরি, নিহতের দুটি স্মার্টফোন এবং লুণ্ঠিত রূপার চেইন ও ব্রেসলেট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলা: কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

তদন্তে জানা যায়, গত সোমবার (২৭ জুলাই) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর এলাকায় খালার বাসায় খাবার খেয়ে নিজ বাড়ির উদ্দেশে বের হন তানজিলা। এরপর তিনি নিখোঁজ হন। পরদিন (২৮ জুলাই) কেরানীগঞ্জ মডেল থানার মদিনানগর এলাকার একটি ফাঁকা জায়গা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মা মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হলে তদন্তভার পায় পিবিআই।

আরও পড়ুনঃ  রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এমএন মোর্শেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা হত্যার দায় স্বীকার করেছেন। পরে আদালতেও তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআইর ভাষ্য অনুযায়ী, রানা কেরানীগঞ্জে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রায় সাত মাস ধরে তানজিলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তানজিলা তার কাছে ৩০ হাজার টাকা দাবি করলে তা দিতে না পারায় দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।

আরও পড়ুনঃ  বন্যার বিরতির পর চট্টগ্রাম বোর্ডে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ১,৮২৫ পরীক্ষার্থী

তদন্তে আরও জানা যায়, ঘটনার দিন বিকেলে রানা নিজের অটোরিকশায় করে তানজিলাকে কালিন্দী ইউনিয়নের মদিনানগর এলাকার একটি নির্জন হাউজিং প্লটে নিয়ে যান। সেখানে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তিনি প্রথমে তানজিলার গলা চেপে ধরেন, পরে ফল কাটার ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর নিহতের দুটি স্মার্টফোন, রূপার চেইন ও ব্রেসলেট নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পিবিআই।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক

আপডেটের সময়: ০৫:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যা মামলার মূল অভিযুক্ত ও কথিত প্রেমিক মো. রানা হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত সংস্থার দাবি, প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার এমএন মোর্শেদ এ তথ্য জানান।

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রানা হাওলাদারকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ফল কাটার ছুরি, নিহতের দুটি স্মার্টফোন এবং লুণ্ঠিত রূপার চেইন ও ব্রেসলেট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বন্যার বিরতির পর চট্টগ্রাম বোর্ডে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ১,৮২৫ পরীক্ষার্থী

তদন্তে জানা যায়, গত সোমবার (২৭ জুলাই) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর এলাকায় খালার বাসায় খাবার খেয়ে নিজ বাড়ির উদ্দেশে বের হন তানজিলা। এরপর তিনি নিখোঁজ হন। পরদিন (২৮ জুলাই) কেরানীগঞ্জ মডেল থানার মদিনানগর এলাকার একটি ফাঁকা জায়গা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মা মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হলে তদন্তভার পায় পিবিআই।

আরও পড়ুনঃ  ইয়ামিন হত্যা: ট্রাইব্যুনালে ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ, শুরু হচ্ছে বিচারিক প্রক্রিয়া