ঢাকা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকার গঠনের পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) বিকেল ৩টায় কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।

সফরের প্রথম ধাপে মালয়েশিয়া পৌঁছে সোমবার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, আসিয়ানের সদস্যপদ অর্জন, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  লেবাননে বিস্ফোরণে ইসরাইলি সেনা নিহত

এছাড়া দুই দেশের মধ্যে সংস্কৃতি বিনিময়সহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

মালয়েশিয়া সফর শেষে মঙ্গলবার সরাসরি চীনের দালিয়ানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলন, যা গ্রীষ্মকালীন দাভোস ফোরাম নামে পরিচিত, তাতে অংশ নেবেন।

আরও পড়ুনঃ  আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সফরের পরবর্তী ধাপে বুধবার চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তারেক রহমান। এ সময় দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারকসহ মোট ১৭টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  কমছে মুরগির দর, সরবরাহ বেড়েছে মাছ ও সবজির

এছাড়া আগামী ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সফর শেষে একই দিন রাতে দেশে ফেরার কথা রয়েছে তার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নদীভাঙন কবলিত মানুষের পাশে এবিজি

প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ১০:০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সরকার গঠনের পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) বিকেল ৩টায় কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।

সফরের প্রথম ধাপে মালয়েশিয়া পৌঁছে সোমবার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, আসিয়ানের সদস্যপদ অর্জন, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  লেবাননে বিস্ফোরণে ইসরাইলি সেনা নিহত

এছাড়া দুই দেশের মধ্যে সংস্কৃতি বিনিময়সহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

মালয়েশিয়া সফর শেষে মঙ্গলবার সরাসরি চীনের দালিয়ানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলন, যা গ্রীষ্মকালীন দাভোস ফোরাম নামে পরিচিত, তাতে অংশ নেবেন।

আরও পড়ুনঃ  আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সফরের পরবর্তী ধাপে বুধবার চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তারেক রহমান। এ সময় দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারকসহ মোট ১৭টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে আটক আনারস ব্যবসায়ী