ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু রাতে বিদ্যুতের চাহিদা বাড়ছে অটোরিকশা-ইবাইক চার্জে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি টেক্সাসে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ মন্ত্রিসভায় বড় পরিবর্তন, এলজিআরডিতে সালাহউদ্দিন ও স্বরাষ্ট্রে এ্যানি রংপুরে গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা, লুটের অভিযোগ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে জেতাতে চায় বিএনপি প্রধানমন্ত্রীর পরবর্তী কোনো সফর এখনও চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কমছে মুরগির দর, সরবরাহ বেড়েছে মাছ ও সবজির

  • arif
  • আপডেটের সময়: ০২:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৩০ সময় দেখুন

কোরবানির ঈদের তিন সপ্তাহ পর রাজধানীর বাজারগুলোয় মুরগি ও গরুর মাংসের দোকানগুলোতে বেচাকেনা বেড়েছে; সেইসঙ্গে বেড়েছে মাছ ও সবজির সরবরাহ।

বিক্রেতারা বলছেন, কোরবানি ঈদের পর চাহিদা এখনো বৃদ্ধি না পাওয়ায় আগের সপ্তাহের চেয়ে তুলনামূলক কম দামে মিলছে ব্রয়লার মুরগি ও গরুর মাংস।

শুক্রবার যাত্রাবাড়ীতে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ টাকা দরে বিক্রি হলেও সেগুন বাগিচা বাজারে তা ৮০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আগের সপ্তাহে সেগুন বাগিচা বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছিল ৮৫০ টাকা কেজি দরে।

একই বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা বিক্রি হতে দেখা গেছে। মতিঝিল এজিবি কলোনি বাজার ও যাত্রাবাড়ীর কাজলায় ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে ১৭০ টাকায়।

আগের সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল ১৯০ থেকে ২০০ টাকা দরে। তবে এ তিন বাজারে সোনালি মুরগি আগের সপ্তাহের মতই ৩৮০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

বাজারগুলো ঘুরে দেখা গেছে, বিভিন্ন ধরনের মাছের সরবরাহও বেড়েছে।

মতিঝিল এজিবি কলোনি বাজারের মাছ বিক্রেতা আনিছ সরকার বলেন, “ডিম ছাড়া দুই কেজি ওজনের রুই ৪৫০ টাকা কেজি। ডিম ছাড়া এক কেজি ওজনেরটা ৪২০ টাকা কেজি দরে বিক্রি করছি। আগের সপ্তাহে দুই কেজির বেশি ওজনের রুইয়ের কেজি বিক্রি হয়েছে ৪৬০-৪৮০ টাকায়।”

আরও পড়ুনঃ  মার্কিন রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহত

ডিমওয়ালা এক কেজি ওজনের রুই যাত্রবাড়ী কাজলায় বিক্রি হতে দেখা গেছে আগের সপ্তাহের মত ৩৫০ টাকা দরে। এ বাজারে এক কেজির কম ওজনের রুইয়ের কেজি আগের সপ্তাহের মতই ২৬০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মতিঝিল এজিবি কলোনি বাজারে প্রতি কেজি পাঙাশ গত সপ্তাহের মত ১৮০ থেকে ২০০ টাকা, ছোট আকারের তেলাপিয়া ১৩০ টাকা এবং বড় তেলাপিয়া আগের মতই ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হয়েছে।

এছাড়া আগের সপ্তাহে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া টেংরার দাম বেড়ে এ সপ্তাহে ৬০০ টাকা হয়েছে। চাষের পাবদা ৫০ টাকা বেড়ে ৩৫০ টাকায় বিক্রি হলেও দেশি পাবদা আগের দরে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

বিভিন্ন জাতের কই মাছের দাম কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। আগের সপ্তাহে ছিল ৪০০-৪৫০ টাকা। চাষের শিং ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে, আগের সপ্তাহে ছিল ২৫০ টাকা কেজি।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, সুন্দরগঞ্জে ইউএনও অফিসে তালা

সেগুন বাগিচায় সিলভার কার্প ও সরপুটি আগের সপ্তাহের মত ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যাত্রাবাড়ীতে মলা মাছ বিক্রি হয়েছে আগের মত ২০০ টাকা কেজি দরে।

এদিকে সরবরাহ বাড়লেও বেশিরভাগ সবজির দাম দেখা গেল আগের সপ্তাহের মতই। কিছুটা কমেছে কাঁচা পেঁপে, কাঁচা মরিচ, চিচিঙ্গা, শসা ও বেগুনের দর।

কাজলায় স্থানীয় জাতের শসা ৫০ টাকা কেজি ও হাইব্রিড শসা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। আগের সপ্তাহে স্থানীয় জাতের শসা ৭০ টাকা কেজি ও হাইব্রিড শসা ৫০-৬০ টাকা দরে বিক্রি হয়েছে।

মতিঝিল কলোনি বাজারে প্রতি ফালি মিষ্টি কুমড়া আগের মত ৩০ টাকা ও ঝিঙা প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। চিচিঙ্গা ৪০ টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছিল ৪০ টাকায়। আগের সপ্তাহে চিচিঙ্গা ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

সেগুনবাগিচা কাঁচা বাজারে আগের দরে ধুন্দলের কেজি বিক্রি হয়েছে ৬০ টাকায়। একই মানের ধুন্দলের কেজি মতিঝিল এজিবি কলোনি বাজারে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এই দুই বাজারেই কাকরলের কেজি বিক্রি হয়েছে আগের সপ্তাহের মত ৬০ টাকায়।

অন্যদিকে সেগুন বাগিচা বাজারে আগের দরে প্রতি কেজি উচ্ছে বিক্রি হয়েছে ৬০ টাকায়, আর করলা ১০ টাকা কমে ৫০ টাকায়।

আরও পড়ুনঃ  সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাদীকে হুমকি, ‘শাহরানকেও হত্যা করা হবে’

তিন বাজারেই বরবটি ৮০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা ও পটল ৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। আগের সপ্তাহে বরবটি ৮০ টাকা, পটল ও ঢেঁড়স ৫০ টাকায় বিক্রি হয়েছিল।

কাজলায় লম্বা বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও মতিঝিল কলোনি বাজারে তা ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। দু্ই বাজারেই গোল বেগুন বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে।

মতিঝিল কলোনি বাজারে প্রতিটি চাল কুমড়া বিক্রি হয়েছে আগের সপ্তাহের মত ৪০ টাকায়। এ বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০ টাকা কমে বিক্রি হয়েছে ৮০ টাকা দরে; আগের সপ্তাহে দর ছিল ১২০ টাকা।

সেগুন বাগিচা কাঁচা বাজারে আগের সপ্তাহের দরে প্রতি ডজন ডিম ১৩০ টাকায় বিক্রি করছেন মোহাম্মদ আতিক। আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। তবে ভ্যানে ফেরি করে ৫ কেজি আলু ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এ বাজারে পেঁয়াজ আগের দরে ৪০ টাকায় আর আগের সপ্তাহের চেয়ে ২০ টাকা কমে প্রতি কেজি রসুন বিক্রি হয় ৮০ টাকা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

কমছে মুরগির দর, সরবরাহ বেড়েছে মাছ ও সবজির

আপডেটের সময়: ০২:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

কোরবানির ঈদের তিন সপ্তাহ পর রাজধানীর বাজারগুলোয় মুরগি ও গরুর মাংসের দোকানগুলোতে বেচাকেনা বেড়েছে; সেইসঙ্গে বেড়েছে মাছ ও সবজির সরবরাহ।

বিক্রেতারা বলছেন, কোরবানি ঈদের পর চাহিদা এখনো বৃদ্ধি না পাওয়ায় আগের সপ্তাহের চেয়ে তুলনামূলক কম দামে মিলছে ব্রয়লার মুরগি ও গরুর মাংস।

শুক্রবার যাত্রাবাড়ীতে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ টাকা দরে বিক্রি হলেও সেগুন বাগিচা বাজারে তা ৮০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আগের সপ্তাহে সেগুন বাগিচা বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছিল ৮৫০ টাকা কেজি দরে।

একই বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা বিক্রি হতে দেখা গেছে। মতিঝিল এজিবি কলোনি বাজার ও যাত্রাবাড়ীর কাজলায় ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে ১৭০ টাকায়।

আগের সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল ১৯০ থেকে ২০০ টাকা দরে। তবে এ তিন বাজারে সোনালি মুরগি আগের সপ্তাহের মতই ৩৮০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

বাজারগুলো ঘুরে দেখা গেছে, বিভিন্ন ধরনের মাছের সরবরাহও বেড়েছে।

মতিঝিল এজিবি কলোনি বাজারের মাছ বিক্রেতা আনিছ সরকার বলেন, “ডিম ছাড়া দুই কেজি ওজনের রুই ৪৫০ টাকা কেজি। ডিম ছাড়া এক কেজি ওজনেরটা ৪২০ টাকা কেজি দরে বিক্রি করছি। আগের সপ্তাহে দুই কেজির বেশি ওজনের রুইয়ের কেজি বিক্রি হয়েছে ৪৬০-৪৮০ টাকায়।”

আরও পড়ুনঃ  কেন অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করল ১১ দলীয় জোট

ডিমওয়ালা এক কেজি ওজনের রুই যাত্রবাড়ী কাজলায় বিক্রি হতে দেখা গেছে আগের সপ্তাহের মত ৩৫০ টাকা দরে। এ বাজারে এক কেজির কম ওজনের রুইয়ের কেজি আগের সপ্তাহের মতই ২৬০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মতিঝিল এজিবি কলোনি বাজারে প্রতি কেজি পাঙাশ গত সপ্তাহের মত ১৮০ থেকে ২০০ টাকা, ছোট আকারের তেলাপিয়া ১৩০ টাকা এবং বড় তেলাপিয়া আগের মতই ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হয়েছে।

এছাড়া আগের সপ্তাহে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া টেংরার দাম বেড়ে এ সপ্তাহে ৬০০ টাকা হয়েছে। চাষের পাবদা ৫০ টাকা বেড়ে ৩৫০ টাকায় বিক্রি হলেও দেশি পাবদা আগের দরে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

বিভিন্ন জাতের কই মাছের দাম কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। আগের সপ্তাহে ছিল ৪০০-৪৫০ টাকা। চাষের শিং ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে, আগের সপ্তাহে ছিল ২৫০ টাকা কেজি।

আরও পড়ুনঃ  সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাদীকে হুমকি, ‘শাহরানকেও হত্যা করা হবে’

সেগুন বাগিচায় সিলভার কার্প ও সরপুটি আগের সপ্তাহের মত ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যাত্রাবাড়ীতে মলা মাছ বিক্রি হয়েছে আগের মত ২০০ টাকা কেজি দরে।

এদিকে সরবরাহ বাড়লেও বেশিরভাগ সবজির দাম দেখা গেল আগের সপ্তাহের মতই। কিছুটা কমেছে কাঁচা পেঁপে, কাঁচা মরিচ, চিচিঙ্গা, শসা ও বেগুনের দর।

কাজলায় স্থানীয় জাতের শসা ৫০ টাকা কেজি ও হাইব্রিড শসা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। আগের সপ্তাহে স্থানীয় জাতের শসা ৭০ টাকা কেজি ও হাইব্রিড শসা ৫০-৬০ টাকা দরে বিক্রি হয়েছে।

মতিঝিল কলোনি বাজারে প্রতি ফালি মিষ্টি কুমড়া আগের মত ৩০ টাকা ও ঝিঙা প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। চিচিঙ্গা ৪০ টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছিল ৪০ টাকায়। আগের সপ্তাহে চিচিঙ্গা ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

সেগুনবাগিচা কাঁচা বাজারে আগের দরে ধুন্দলের কেজি বিক্রি হয়েছে ৬০ টাকায়। একই মানের ধুন্দলের কেজি মতিঝিল এজিবি কলোনি বাজারে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এই দুই বাজারেই কাকরলের কেজি বিক্রি হয়েছে আগের সপ্তাহের মত ৬০ টাকায়।

অন্যদিকে সেগুন বাগিচা বাজারে আগের দরে প্রতি কেজি উচ্ছে বিক্রি হয়েছে ৬০ টাকায়, আর করলা ১০ টাকা কমে ৫০ টাকায়।

আরও পড়ুনঃ  কুয়াকাটার জেলেদের জালে বিরল বক্স ক্রাব, অবাক স্থানীয়রা