
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন জমা
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ মনোনয়নপত্র জমা দেয়।
মির্জা ফখরুলের মনোনয়নপত্রের প্রস্তাবক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।
এর আগে সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান তারেক রহমান তাঁর নাম প্রস্তাব করেন। পরে স্থায়ী কমিটির সদস্যরা তা অনুমোদন করেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে ভোট হবে।
সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দিয়ে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
প্রতিবেদকের নাম 























