ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক, গ্রেপ্তার করল পুলিশ সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসাছাত্রের মৃত্যু, আহত আরও একজন বাড়িতে হামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নুসরাতের, দোষীদের শনাক্তের দাবি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাদীকে হুমকি, ‘শাহরানকেও হত্যা করা হবে’

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে আর বাড়াবাড়ি না করার হুমকি পেয়েছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই হুমকিতে সালমান শাহর ভাই শাহরানকে হত্যারও হুমকি দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ঢাকার আদালতে এসে সাংবাদিকদের বিষয়টি জানান আলমগীর কুমকুম। এ সময় তিনি হুমকি দেওয়া বার্তার একটি স্ক্রিনশটও সাংবাদিকদের দেখান।

জানা গেছে, সালমান শাহর ভক্ত হিসেবে পরিচিত ‘মামুন’ নামের এক ব্যক্তির ফেসবুক লাইভের কমেন্টে ‘শাকিল কিবরিয়া (Shakil Kibria)’ নামের একটি আইডি থেকে হুমকিটি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার

হুমকি বার্তায় বলা হয়, সালমান শাহর মৃত্যুর বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে। অন্যথায় সালমান শাহকে যেভাবে হত্যা করা হয়েছে, একইভাবে তার ভাই শাহরানকেও হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

আলমগীর কুমকুম জানান, এ ঘটনায় তিনি রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। সালমান শাহ হত্যা মামলাটি রমনা থানায় দায়ের হওয়ায় সেখানেই অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি হয়। ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নাকচ করে দেন।

আরও পড়ুনঃ  নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

আদালতে উপস্থিত ছিলেন সালমান শাহর ভক্ত হিসেবে পরিচিত মামুনও। তিনি জানান, সালমান শাহর ভক্তদের নিয়ে মানববন্ধনের আহ্বান জানাতে ফেসবুকে লাইভ করেছিলেন। সেই লাইভের কমেন্টে হত্যার হুমকি দেওয়া হয়। পরে কমেন্টটি মুছে ফেলা হয়েছে।

অন্যদিকে, চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সামিরার মা লতিফা হক লিও, চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ আরও কয়েকজন। মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

এরই মধ্যে গত রোববার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়।

গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম এ মামলাটি করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা

সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাদীকে হুমকি, ‘শাহরানকেও হত্যা করা হবে’

আপডেটের সময়: ০৬:৪৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে আর বাড়াবাড়ি না করার হুমকি পেয়েছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই হুমকিতে সালমান শাহর ভাই শাহরানকে হত্যারও হুমকি দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ঢাকার আদালতে এসে সাংবাদিকদের বিষয়টি জানান আলমগীর কুমকুম। এ সময় তিনি হুমকি দেওয়া বার্তার একটি স্ক্রিনশটও সাংবাদিকদের দেখান।

জানা গেছে, সালমান শাহর ভক্ত হিসেবে পরিচিত ‘মামুন’ নামের এক ব্যক্তির ফেসবুক লাইভের কমেন্টে ‘শাকিল কিবরিয়া (Shakil Kibria)’ নামের একটি আইডি থেকে হুমকিটি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা

হুমকি বার্তায় বলা হয়, সালমান শাহর মৃত্যুর বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে। অন্যথায় সালমান শাহকে যেভাবে হত্যা করা হয়েছে, একইভাবে তার ভাই শাহরানকেও হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

আলমগীর কুমকুম জানান, এ ঘটনায় তিনি রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। সালমান শাহ হত্যা মামলাটি রমনা থানায় দায়ের হওয়ায় সেখানেই অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি হয়। ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নাকচ করে দেন।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০