ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কুয়াকাটার জেলেদের জালে বিরল বক্স ক্রাব, অবাক স্থানীয়রা

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বক্স ক্রাব বা লজ্জাবতী কাঁকড়া। অদ্ভুত আকৃতির এই কাঁকড়াটি খাওয়া যায় কি না, তা নিয়ে সংশয়ে পড়ে জেলেরা এটি বিক্রি না করে খাপড়াভাঙ্গা নদীতে ছেড়ে দেন।

মঙ্গলবার (১১ আগস্ট) কলাপাড়ার মৎস্য বন্দর মহীপুরে ইলিয়াশ মাঝির ট্রলারের জেলেরা অন্য মাছের সঙ্গে কাঁকড়াটি নিয়ে আসেন আখি ফিস নামের একটি মৎস্য আড়তে।

আখি ফিসের মো. আলামিন জানান, অন্য মাছের সঙ্গে কাঁকড়াটিও জেলেদের জালে ধরা পড়ে। তবে এ ধরনের কাঁকড়া সচরাচর দেখা যায় না।

আরও পড়ুনঃ  সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার

বক্স ক্রাবের খোলস গোল ও বেশ চওড়া। সাধারণ কাঁকড়ার তুলনায় এর শরীরও অনেকটা গোলাকার। শক্ত ও উঁচু খোলসের ওপর রয়েছে গম্বুজের মতো অংশ। কালচে-ধূসর ছোট ছোট দাগ এবং দুই পাশে বড় ও শক্ত দাঁড়া এ কাঁকড়ার অন্যতম বৈশিষ্ট্য।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বক্স ক্রাব উষ্ণমণ্ডলীয় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সামুদ্রিক কাঁকড়া। জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা পর্যন্ত এর বিস্তৃতি রয়েছে। সাধারণত বালুময় বা কাদাময় নরম সমুদ্রতল এবং কখনো প্রবাল প্রাচীর-সংলগ্ন এলাকায় ১০ থেকে ১০০ মিটার গভীরতায় এদের পাওয়া যায়।

আরও পড়ুনঃ  বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

তিনি বলেন, কুয়াকাটার বঙ্গোপসাগরে এ প্রজাতির কাঁকড়া সচরাচর দেখা যায় না। এ কারণে স্থানীয়রা সাধারণত এগুলো খায় না। তবে যেসব এলাকায় বেশি পাওয়া যায়, সেখানে এটি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক ও গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, এ কাঁকড়ার বিশেষ বৈশিষ্ট্য হলো অত্যন্ত শক্ত ও চওড়া দুটি দাঁড়া, যা সামনে ভাঁজ করে মুখ ঢেকে রাখতে পারে। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় এ ধরনের কাঁকড়ার উপস্থিতি রয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়।

আরও পড়ুনঃ  পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

তিনি আরও বলেন, উপকূলে এ ধরনের কম পরিচিত সামুদ্রিক প্রাণী পাওয়া গেলে শুধু আহরণ না করে এর প্রজাতি, বিস্তৃতি ও প্রাচুর্য নথিবদ্ধ করাও গুরুত্বপূর্ণ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

কুয়াকাটার জেলেদের জালে বিরল বক্স ক্রাব, অবাক স্থানীয়রা

আপডেটের সময়: ০৫:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বক্স ক্রাব বা লজ্জাবতী কাঁকড়া। অদ্ভুত আকৃতির এই কাঁকড়াটি খাওয়া যায় কি না, তা নিয়ে সংশয়ে পড়ে জেলেরা এটি বিক্রি না করে খাপড়াভাঙ্গা নদীতে ছেড়ে দেন।

মঙ্গলবার (১১ আগস্ট) কলাপাড়ার মৎস্য বন্দর মহীপুরে ইলিয়াশ মাঝির ট্রলারের জেলেরা অন্য মাছের সঙ্গে কাঁকড়াটি নিয়ে আসেন আখি ফিস নামের একটি মৎস্য আড়তে।

আখি ফিসের মো. আলামিন জানান, অন্য মাছের সঙ্গে কাঁকড়াটিও জেলেদের জালে ধরা পড়ে। তবে এ ধরনের কাঁকড়া সচরাচর দেখা যায় না।

আরও পড়ুনঃ  বাংলাদেশি পণ্য আমদানি ও দক্ষ কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বক্স ক্রাবের খোলস গোল ও বেশ চওড়া। সাধারণ কাঁকড়ার তুলনায় এর শরীরও অনেকটা গোলাকার। শক্ত ও উঁচু খোলসের ওপর রয়েছে গম্বুজের মতো অংশ। কালচে-ধূসর ছোট ছোট দাগ এবং দুই পাশে বড় ও শক্ত দাঁড়া এ কাঁকড়ার অন্যতম বৈশিষ্ট্য।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বক্স ক্রাব উষ্ণমণ্ডলীয় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সামুদ্রিক কাঁকড়া। জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা পর্যন্ত এর বিস্তৃতি রয়েছে। সাধারণত বালুময় বা কাদাময় নরম সমুদ্রতল এবং কখনো প্রবাল প্রাচীর-সংলগ্ন এলাকায় ১০ থেকে ১০০ মিটার গভীরতায় এদের পাওয়া যায়।

আরও পড়ুনঃ  মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

তিনি বলেন, কুয়াকাটার বঙ্গোপসাগরে এ প্রজাতির কাঁকড়া সচরাচর দেখা যায় না। এ কারণে স্থানীয়রা সাধারণত এগুলো খায় না। তবে যেসব এলাকায় বেশি পাওয়া যায়, সেখানে এটি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক ও গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, এ কাঁকড়ার বিশেষ বৈশিষ্ট্য হলো অত্যন্ত শক্ত ও চওড়া দুটি দাঁড়া, যা সামনে ভাঁজ করে মুখ ঢেকে রাখতে পারে। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় এ ধরনের কাঁকড়ার উপস্থিতি রয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়।

আরও পড়ুনঃ  এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ