ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

উনদাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জার্মানি

ফিফা বিশ্বকাপের ‘ই’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানি ২-১ গোলে হারিয়েছে আইভরি কোস্টকে। জার্মানদের হয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক হন ডেনিজ উনদাভ। এই জয়ে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে যায় আইভরি কোস্ট। ৩০তম মিনিটে বক্সের ভেতরে জটলার সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ফ্রাঙ্ক কেসি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আফ্রিকার দলটি।

আরও পড়ুনঃ  লুসাইলের ‘খলনায়ক’ থেকে ব্যালন ডি’অরের দৌড়ে দেম্বেলে

প্রথমার্ধে জার্মানি দুবার বল জালে জড়ালেও বিভিন্ন কারণে গোল বাতিল হয়। ফলে পিছিয়ে থেকেই দ্বিতীয়ার্ধ শুরু করতে হয় ডিম্যানশাফটদের।

বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় জার্মানি। ম্যাচের ৬৮তম মিনিটে নাদিম আমিরির ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে সমতাসূচক গোল করেন উনদাভ। এরপর ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন ইনজুরি সময়ে আবারও জালের দেখা পান এই স্টুটগার্ট ফরোয়ার্ড। তার দ্বিতীয় গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে জার্মানি।

আরও পড়ুনঃ  মেসির তাণ্ডবে লন্ডভন্ড আলজেরিয়া, হ্যাটট্রিকে উড়াল আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

শেষদিকে আইভরি কোস্ট একাধিক আক্রমণ চালালেও জার্মান রক্ষণভাগ ভেদ করতে পারেনি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় আফ্রিকান প্রতিনিধিদের।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি। অন্যদিকে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আইভরি কোস্ট।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানে ৩ ম্যাচ নিষিদ্ধ

এদিন আরও একটি রেকর্ড গড়েছেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। বিশ্বকাপে ২১তম ম্যাচ খেলে গোলকিপার হিসেবে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল উগো লরিসর দখলে। এছাড়া জয়সূচক গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের সঙ্গে যৌথভাবে সর্বাধিক ২৪১ গোলের রেকর্ডেও পৌঁছে গেছে জার্মানি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নদীভাঙন কবলিত মানুষের পাশে এবিজি

উনদাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জার্মানি

আপডেটের সময়: ০৮:১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপের ‘ই’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানি ২-১ গোলে হারিয়েছে আইভরি কোস্টকে। জার্মানদের হয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক হন ডেনিজ উনদাভ। এই জয়ে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে যায় আইভরি কোস্ট। ৩০তম মিনিটে বক্সের ভেতরে জটলার সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ফ্রাঙ্ক কেসি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আফ্রিকার দলটি।

আরও পড়ুনঃ  পাঁচ বিশ্বকাপে গোল করে রোনালদোর পাশে মেসি

প্রথমার্ধে জার্মানি দুবার বল জালে জড়ালেও বিভিন্ন কারণে গোল বাতিল হয়। ফলে পিছিয়ে থেকেই দ্বিতীয়ার্ধ শুরু করতে হয় ডিম্যানশাফটদের।

বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় জার্মানি। ম্যাচের ৬৮তম মিনিটে নাদিম আমিরির ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে সমতাসূচক গোল করেন উনদাভ। এরপর ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন ইনজুরি সময়ে আবারও জালের দেখা পান এই স্টুটগার্ট ফরোয়ার্ড। তার দ্বিতীয় গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে জার্মানি।

আরও পড়ুনঃ  জয়ের খোঁজে মাঠে নেমে শুরুতেই গোল হজম তুরস্কের

শেষদিকে আইভরি কোস্ট একাধিক আক্রমণ চালালেও জার্মান রক্ষণভাগ ভেদ করতে পারেনি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় আফ্রিকান প্রতিনিধিদের।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি। অন্যদিকে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আইভরি কোস্ট।

আরও পড়ুনঃ  যোগ করা সময়ে ইরেনকির গোলে পানামাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু ঘানার