ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংসদে রেহানা আক্তার: রাজনৈতিক মন্তব্য ও দাবি নিয়ে তীব্র আলোচনা মেসির পছন্দের পানীয় ‘ইয়ারবা মাতে’ কী, কীভাবে তৈরি হয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগ নিয়ে আলোচনা ভোলায় সেতু ভেঙে বালুবাহী ট্রাক খালে, চালক নিহত নতুন পে স্কেল: জুলাই থেকেই বাড়তি বেতন পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মেসির কারণে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা বেড়েছে: পূর্ণিমা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী লেবানন থেকে সেনা প্রত্যাহারে মার্কিন চাপের মুখে ইসরাইল, আলোচনার প্রস্তুতি ঝড়ে খুঁটি ভেঙে সখীপুরের দুই গ্রাম তিন দিন ধরে বিদ্যুৎহীন, চরম ভোগান্তি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে ছুড়তে হেঁটে গেল যুবক, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের কালুরঘাট ভারী শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, শনিবার (২০ জুন) সকালে কালুরঘাট বিসিক শিল্প এলাকার ইউনেস্কো পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের সিসিটিভি ভিডিওতে দেখা যায়, গোলাপি টি-শার্ট পরা এক যুবক কারখানার সামনে থেকে সড়কের দিকে হেঁটে যাচ্ছেন। এ সময় আশপাশে সাধারণ পথচারীদের চলাচল করতে দেখা যায়।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে আলোচিত সানজিদা হত্যা মামলায় যুবক আটক

ভিডিওতে আরও দেখা যায়, একপর্যায়ে ওই যুবক প্যান্টের পেছনের পকেট থেকে একটি পিস্তল বের করে কারখানার দিকে গুলি ছোড়েন। পরে সড়ক ধরে হাঁটতে হাঁটতে আরও কয়েক দফা ফাঁকা গুলি ছুড়তে দেখা যায় তাকে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য কমপ্লেক্সের গেইট নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় পাঁচজনের একটি দল ওই এলাকায় অবস্থান করছিল। তাদের একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও কারখানা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একটি পক্ষ সক্রিয় রয়েছে। ঘটনার পর স্থানীয় এক যুবদল নেতাকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  রমনা পার্কে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের সবুজের অঙ্গীকার

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসদে রেহানা আক্তার: রাজনৈতিক মন্তব্য ও দাবি নিয়ে তীব্র আলোচনা

দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে ছুড়তে হেঁটে গেল যুবক, ভিডিও ভাইরাল

আপডেটের সময়: ০৭:৫৩:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

চট্টগ্রাম নগরের কালুরঘাট ভারী শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, শনিবার (২০ জুন) সকালে কালুরঘাট বিসিক শিল্প এলাকার ইউনেস্কো পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের সিসিটিভি ভিডিওতে দেখা যায়, গোলাপি টি-শার্ট পরা এক যুবক কারখানার সামনে থেকে সড়কের দিকে হেঁটে যাচ্ছেন। এ সময় আশপাশে সাধারণ পথচারীদের চলাচল করতে দেখা যায়।

আরও পড়ুনঃ  জামালপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

ভিডিওতে আরও দেখা যায়, একপর্যায়ে ওই যুবক প্যান্টের পেছনের পকেট থেকে একটি পিস্তল বের করে কারখানার দিকে গুলি ছোড়েন। পরে সড়ক ধরে হাঁটতে হাঁটতে আরও কয়েক দফা ফাঁকা গুলি ছুড়তে দেখা যায় তাকে।

আরও পড়ুনঃ  ভিক্ষুকের মুষ্টির চাল থেকে গ্লোবাল টিএমএসএস: লড়াই ও সাফল্যের গল্প