ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪ ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আবারও প্রাণনাশের হুমকি পেলেন রোহিত শেঠি, ২০ কোটি রুপি চাঁদা দাবি

বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠি আবারও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারির পর এটি তার বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো বড় ধরনের হুমকির ঘটনা।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, শনিবার (২৭ জুন) রোহিত শেঠির মুম্বাইয়ের অফিসে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ২০ কোটি রুপি চাঁদা দাবি করা হয়। দাবিকৃত অর্থ পরিশোধ না করলে ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে বলেও হুমকি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ‘আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না’

ঘটনার পরপরই রোহিত শেঠির টিম মুম্বাই পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কলটির উৎস শনাক্ত করতে প্রযুক্তিগত তথ্য, কল ডিটেইলস ও নজরদারি ব্যবস্থার সহায়তা নেওয়া হচ্ছে।

পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো গোষ্ঠীর নাম প্রকাশ না করলেও তদন্তে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অতীতের চাঁদাবাজি ও হুমকির ঘটনার সঙ্গে ফোনকলের ধরন, ভাষা ও অর্থ দাবির কৌশলের মিল রয়েছে কি না, তাও বিশ্লেষণ করছেন তদন্তকারীরা।

আরও পড়ুনঃ  ‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান, সত্যজিৎ রায়কে বললেন কিংবদন্তি নির্মাতা

এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে রোহিত শেঠির জুহুর বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। সে সময় রোহিত শেঠি ও অভিনেতা রণবীর সিংয়ের কাছেও চাঁদা দাবিসংবলিত ভয়েস মেসেজ পাঠানো হয়েছিল। ওই ঘটনার তদন্তে ১৫ জনকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ।

আরও পড়ুনঃ  বন্যার্তদের পাশে দাঁড়াতে শিল্পকলায় রুনা লায়লার আবেগঘন একক কনসার্ট

নতুন হুমকির পর রোহিত শেঠির বাসভবন ও অফিসে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তার ব্যক্তিগত নিরাপত্তায় অতিরিক্ত সদস্য নিয়োগের পাশাপাশি সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত যাতায়াতের স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে বলিউডের একাধিক অভিনেতা, পরিচালক ও প্রযোজকের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির ঘটনা বেড়ে যাওয়ায় চলচ্চিত্র অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: বলিউড লাইফ

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

আবারও প্রাণনাশের হুমকি পেলেন রোহিত শেঠি, ২০ কোটি রুপি চাঁদা দাবি

আপডেটের সময়: ০৫:৪৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬