ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংসারই আমার সবচেয়ে বড় প্রশান্তির জায়গা: বর্ষা

প্রথমবারের মতো একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত জীবন, দাম্পত্য, মাতৃত্ব ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। সম্প্রতি একটি ইউটিউব পডকাস্টে দেওয়া তাঁর সাক্ষাৎকার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর জীবনদর্শন ও পারিবারিক মূল্যবোধের প্রশংসা করেছেন।

অনুষ্ঠানে উপস্থাপিকা জানতে চান, দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি ও অভিনেতা অনন্ত জলিলের স্ত্রী হিসেবে চাইলে বিলাসবহুল জীবনেই নিজেকে সীমাবদ্ধ রাখতে পারতেন। কিন্তু কেন তিনি সংসার ও পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন?

জবাবে বর্ষা বলেন, “অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। যেমন এটি অনন্তর পরিচয়, তেমনি আমার পরিচয় আমার সংসার।” তাঁর ভাষায়, সংসারই তাঁর সবচেয়ে শান্তির জায়গা। বাইরে যত কাজই থাকুক না কেন, বিকেলের মধ্যেই বাসায় ফেরার চেষ্টা করেন, কারণ পরিবারের সঙ্গে সময় কাটানোই তাঁর কাছে সবচেয়ে মূল্যবান।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, ভবিষ্যতেও থাকবে: আইজিপি

বর্ষা জানান, তিনি নিজ হাতে রান্না করে স্বামী ও সন্তানদের খাওয়াতে ভালোবাসেন। প্রয়োজন হলে থালা-বাসন পরিষ্কার করতেও তাঁর কোনো আপত্তি নেই। তিনি বলেন, অনন্ত জলিল বাসায় ফেরার আগেই ঘর গুছিয়ে রাখার চেষ্টা করেন, যাতে তিনি একটি সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশ পান।

বর্তমান সময়ে অনেকের সংসার নিয়ে ধারণার সঙ্গে নিজের দৃষ্টিভঙ্গির পার্থক্যও তুলে ধরেন এই অভিনেত্রী। তাঁর মতে, স্বামী-স্ত্রীর সম্পর্কের ভিত্তি বাহ্যিক চাকচিক্য নয়; বরং পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও মানসিক বন্ধন। তিনি বলেন, অনেকেই চান স্বামী আগে এসে অভিমান ভাঙাক, কিন্তু তিনি সম্পর্ককে এভাবে দেখেন না।

আরও পড়ুনঃ  ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালু হবে: প্রধানমন্ত্রী

বর্ষা আরও জানান, স্বামীর সামনে সবসময় সাজগোজ করে থাকার প্রয়োজন তিনি অনুভব করেন না। বরং ঘরোয়া পোশাকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এমনকি অনন্ত জলিলই মাঝে মাঝে তাঁকে আরও সুন্দর পোশাক পরার পরামর্শ দেন। তাঁর বিশ্বাস, সংসার মানে দাসত্ব নয়; বরং ভালোবাসার মানুষের জন্য আন্তরিকভাবে কিছু করার মধ্যেই প্রকৃত সুখ ও প্রশান্তি নিহিত।

আরও পড়ুনঃ  গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যায়নি পরিবার

কাজের প্রসঙ্গে বর্ষা বলেন, বর্তমানে একাধিক চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের ‘নেত্রী: দ্য লিডার’ ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন তিনি। এছাড়া পরিচালক মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘কিল হিম ২’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি নারীকেন্দ্রিক একটি নতুন চলচ্চিত্র নিয়েও কাজের পরিকল্পনা করছেন।

দেশের চলচ্চিত্র শিল্প নিয়ে আশাবাদ ব্যক্ত করে বর্ষা বলেন, বর্তমানে সিনেমার অবস্থা আগের তুলনায় কঠিন হলেও ভালো গল্প ও মানসম্মত নির্মাণ হলে দর্শক অবশ্যই আবার প্রেক্ষাগৃহে ফিরবেন। সেই লক্ষ্য নিয়েই তিনি নতুন নতুন কাজ করে যেতে চান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

সংসারই আমার সবচেয়ে বড় প্রশান্তির জায়গা: বর্ষা

আপডেটের সময়: ০৭:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

প্রথমবারের মতো একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত জীবন, দাম্পত্য, মাতৃত্ব ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। সম্প্রতি একটি ইউটিউব পডকাস্টে দেওয়া তাঁর সাক্ষাৎকার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর জীবনদর্শন ও পারিবারিক মূল্যবোধের প্রশংসা করেছেন।

অনুষ্ঠানে উপস্থাপিকা জানতে চান, দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি ও অভিনেতা অনন্ত জলিলের স্ত্রী হিসেবে চাইলে বিলাসবহুল জীবনেই নিজেকে সীমাবদ্ধ রাখতে পারতেন। কিন্তু কেন তিনি সংসার ও পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন?

জবাবে বর্ষা বলেন, “অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। যেমন এটি অনন্তর পরিচয়, তেমনি আমার পরিচয় আমার সংসার।” তাঁর ভাষায়, সংসারই তাঁর সবচেয়ে শান্তির জায়গা। বাইরে যত কাজই থাকুক না কেন, বিকেলের মধ্যেই বাসায় ফেরার চেষ্টা করেন, কারণ পরিবারের সঙ্গে সময় কাটানোই তাঁর কাছে সবচেয়ে মূল্যবান।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান

বর্ষা জানান, তিনি নিজ হাতে রান্না করে স্বামী ও সন্তানদের খাওয়াতে ভালোবাসেন। প্রয়োজন হলে থালা-বাসন পরিষ্কার করতেও তাঁর কোনো আপত্তি নেই। তিনি বলেন, অনন্ত জলিল বাসায় ফেরার আগেই ঘর গুছিয়ে রাখার চেষ্টা করেন, যাতে তিনি একটি সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশ পান।

বর্তমান সময়ে অনেকের সংসার নিয়ে ধারণার সঙ্গে নিজের দৃষ্টিভঙ্গির পার্থক্যও তুলে ধরেন এই অভিনেত্রী। তাঁর মতে, স্বামী-স্ত্রীর সম্পর্কের ভিত্তি বাহ্যিক চাকচিক্য নয়; বরং পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও মানসিক বন্ধন। তিনি বলেন, অনেকেই চান স্বামী আগে এসে অভিমান ভাঙাক, কিন্তু তিনি সম্পর্ককে এভাবে দেখেন না।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, ভবিষ্যতেও থাকবে: আইজিপি

বর্ষা আরও জানান, স্বামীর সামনে সবসময় সাজগোজ করে থাকার প্রয়োজন তিনি অনুভব করেন না। বরং ঘরোয়া পোশাকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এমনকি অনন্ত জলিলই মাঝে মাঝে তাঁকে আরও সুন্দর পোশাক পরার পরামর্শ দেন। তাঁর বিশ্বাস, সংসার মানে দাসত্ব নয়; বরং ভালোবাসার মানুষের জন্য আন্তরিকভাবে কিছু করার মধ্যেই প্রকৃত সুখ ও প্রশান্তি নিহিত।

আরও পড়ুনঃ  ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেলেন নাজিফা তুষি