ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের যানবাহনে দেশজুড়ে নিরাপত্তা জোরদার ‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সিরিয়া-লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে ট্রাম্পের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়া ও লেবানন থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি দুই নেতার টেলিফোন আলাপের সময় এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, সিরিয়ায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াচ্ছে এবং সেখান থেকে সেনা সরিয়ে নেওয়াই হবে উত্তম। একই ধরনের বার্তা তিনি লেবাননের ক্ষেত্রেও দেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের

জবাবে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা অঞ্চল বজায় রাখা প্রয়োজন, তাই সেনা প্রত্যাহারের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে তার সরকার।

আরও পড়ুনঃ  রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

বিশ্লেষকদের মতে, সামনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি থাকায় নেতানিয়াহুর পক্ষে সিরিয়া বা লেবানন থেকে বড় ধরনের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম। তবে ট্রাম্পের এই আহ্বান ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়িয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রোমে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের বৈঠকে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা হয়। যদিও ইসরায়েল এখনো প্রতিশ্রুত দুটি এলাকা থেকে সেনা সরায়নি।

আরও পড়ুনঃ  আইএমএফের সবুজসংকেত পেলেই নবম পে স্কেল ঘোষণা

এদিকে, হোয়াইট হাউস বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও, ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের যানবাহনে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

সিরিয়া-লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে ট্রাম্পের আহ্বান

আপডেটের সময়: ১১:২০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়া ও লেবানন থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি দুই নেতার টেলিফোন আলাপের সময় এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, সিরিয়ায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াচ্ছে এবং সেখান থেকে সেনা সরিয়ে নেওয়াই হবে উত্তম। একই ধরনের বার্তা তিনি লেবাননের ক্ষেত্রেও দেন।

আরও পড়ুনঃ  আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

জবাবে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা অঞ্চল বজায় রাখা প্রয়োজন, তাই সেনা প্রত্যাহারের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে তার সরকার।

আরও পড়ুনঃ  জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির

বিশ্লেষকদের মতে, সামনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি থাকায় নেতানিয়াহুর পক্ষে সিরিয়া বা লেবানন থেকে বড় ধরনের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম। তবে ট্রাম্পের এই আহ্বান ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়িয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রোমে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের বৈঠকে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা হয়। যদিও ইসরায়েল এখনো প্রতিশ্রুত দুটি এলাকা থেকে সেনা সরায়নি।

আরও পড়ুনঃ  ইরানে-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ হামলা

এদিকে, হোয়াইট হাউস বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও, ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।