ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কেন মারলেন পারেদেস স্পেনের ফুটবলারদের

ফাইনালের পর উত্তেজনা, স্প্যানিশ ফুটবলারদের সঙ্গে সংঘর্ষে লাল কার্ড দেখলেন পারেদেস

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে আলোচনায় এসেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ম্যাচ শেষে স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন তিনি।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, রেফারির শেষ বাঁশি বাজার পর এরিক গার্সিয়ার সঙ্গে পারেদেসের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন গাভি, কিন্তু তার সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। পরে দুই দলের একাধিক ফুটবলার ঘটনাস্থলে ছুটে এলে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ পুরোপুরি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে প্রবেশ করেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। কোচিং স্টাফ ও সতীর্থদের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে প্রধান রেফারি পুরো ঘটনার জন্য পারেদেসকে লাল কার্ড দেখান।

আরও পড়ুনঃ  জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ফুটবল বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়রাও পারেদেসের আচরণের সমালোচনা করেছেন।

গ্যারি নেভিল আইটিভিকে বলেন, “আর্জেন্টিনার লড়াকু মানসিকতা প্রশংসনীয়, তবে সাম্প্রতিক সময়ে তাদের আচরণ নিয়ে প্রশ্ন উঠছে।”

সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়ারার বিবিসিকে বলেন, “পারেদেস যেভাবে প্রতিপক্ষের মুখে আঘাত করেছে, ফুটবলে তার কোনো স্থান নেই। হার মেনে নেওয়ার সংস্কৃতি থাকা উচিত।”

অন্যদিকে সাবেক গোলরক্ষক জো হার্ট বলেন, “পুরো আর্জেন্টিনা দলে হারের পর একমাত্র লিওনেল মেসিকেই শান্ত ও ভদ্র আচরণ করতে দেখা গেছে। তিনি প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়েছেন। কিন্তু দলের বাকি কয়েকজনের আচরণ ছিল হতাশাজনক।”

ফাইনালের পর ঘটে যাওয়া এই সংঘর্ষ নিয়ে এখন ফুটবল অঙ্গনে তুমুল আলোচনা চলছে। ঘটনাটির জন্য পারেদেস বা অন্য কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনও নিশ্চিত হয়নি।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেন মারলেন পারেদেস স্পেনের ফুটবলারদের

আপডেটের সময়: ০৩:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
ফাইনালের পর উত্তেজনা, স্প্যানিশ ফুটবলারদের সঙ্গে সংঘর্ষে লাল কার্ড দেখলেন পারেদেস

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে আলোচনায় এসেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ম্যাচ শেষে স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন তিনি।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, রেফারির শেষ বাঁশি বাজার পর এরিক গার্সিয়ার সঙ্গে পারেদেসের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন গাভি, কিন্তু তার সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। পরে দুই দলের একাধিক ফুটবলার ঘটনাস্থলে ছুটে এলে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়কে ৪০ শতাংশ জরিমানা ও ২ ডিমেরিট পয়েন্ট

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে প্রবেশ করেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। কোচিং স্টাফ ও সতীর্থদের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে প্রধান রেফারি পুরো ঘটনার জন্য পারেদেসকে লাল কার্ড দেখান।

আরও পড়ুনঃ  এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ফুটবল বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়রাও পারেদেসের আচরণের সমালোচনা করেছেন।

গ্যারি নেভিল আইটিভিকে বলেন, “আর্জেন্টিনার লড়াকু মানসিকতা প্রশংসনীয়, তবে সাম্প্রতিক সময়ে তাদের আচরণ নিয়ে প্রশ্ন উঠছে।”

সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়ারার বিবিসিকে বলেন, “পারেদেস যেভাবে প্রতিপক্ষের মুখে আঘাত করেছে, ফুটবলে তার কোনো স্থান নেই। হার মেনে নেওয়ার সংস্কৃতি থাকা উচিত।”

অন্যদিকে সাবেক গোলরক্ষক জো হার্ট বলেন, “পুরো আর্জেন্টিনা দলে হারের পর একমাত্র লিওনেল মেসিকেই শান্ত ও ভদ্র আচরণ করতে দেখা গেছে। তিনি প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়েছেন। কিন্তু দলের বাকি কয়েকজনের আচরণ ছিল হতাশাজনক।”

ফাইনালের পর ঘটে যাওয়া এই সংঘর্ষ নিয়ে এখন ফুটবল অঙ্গনে তুমুল আলোচনা চলছে। ঘটনাটির জন্য পারেদেস বা অন্য কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনও নিশ্চিত হয়নি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি