ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৭ হাজার টাকা নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি যুবদলের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশের হাতে দিলেন নেতাকর্মীরা আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শরীয়তপুরের যেসব এলাকায়, রাজশাহীতে ৬ ঘণ্টা সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর, সুদ-জরিমানা মওকুফ পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন, আজই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলার অভিযোগ, আ. লীগ কর্মীদের দায়ী মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ, জরুরি পরিষেবা চালু থাকবে মিরপুরে যাত্রী নামার পরপরই বাসে অগ্নিসংযোগ, হাতেনাতে গ্রেপ্তার দুই দুর্বৃত্ত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেশের সব বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

দেশের সব বন্ধ জুটমিল, টেক্সটাইল মিল ও অন্যান্য শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, এসব শিল্প পুনরুজ্জীবিত হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

শনিবার (১ আগস্ট) টাঙ্গাইলের বাজিতপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  সেন্টমার্টিনের সাগরে এক জালে ধরা পড়ল ১০ লাখ টাকার লাল কোরাল ও চাপা সুরমা

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে বন্ধ জুটমিল, শিল্পকারখানা ও টেক্সটাইল মিল পুনরায় চালুর অঙ্গীকার করেছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি বলেন, শুধু টাঙ্গাইল নয়, দেশের সব বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কারখানা আবার চালু হলে শিল্প খাতে নতুন প্রাণ ফিরে আসবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

মো. শরীফুল আলম আরও বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি, পাটশিল্প ও রেশমশিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এসব ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করতে সরকারের পক্ষ থেকে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

তিনি জানান, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন সক্ষমতা বাড়াতে তাঁতিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রান্তিক তাঁতিদের জন্য প্রশিক্ষণের পাশাপাশি ঋণ সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিভিন্ন সরকারি কর্মকর্তা, টাঙ্গাইলের তাঁতশিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী এবং তাঁতিরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৭ হাজার টাকা

দেশের সব বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৫:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

দেশের সব বন্ধ জুটমিল, টেক্সটাইল মিল ও অন্যান্য শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, এসব শিল্প পুনরুজ্জীবিত হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

শনিবার (১ আগস্ট) টাঙ্গাইলের বাজিতপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  পর্দার ‘বিগ মামা’ আর নেই, ৯১ বছর বয়সে চলে গেলেন ইরমা

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে বন্ধ জুটমিল, শিল্পকারখানা ও টেক্সটাইল মিল পুনরায় চালুর অঙ্গীকার করেছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি বলেন, শুধু টাঙ্গাইল নয়, দেশের সব বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কারখানা আবার চালু হলে শিল্প খাতে নতুন প্রাণ ফিরে আসবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুনঃ  সেন্টমার্টিনের সাগরে এক জালে ধরা পড়ল ১০ লাখ টাকার লাল কোরাল ও চাপা সুরমা

মো. শরীফুল আলম আরও বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি, পাটশিল্প ও রেশমশিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এসব ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করতে সরকারের পক্ষ থেকে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত