ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ, জরুরি পরিষেবা চালু থাকবে মিরপুরে যাত্রী নামার পরপরই বাসে অগ্নিসংযোগ, হাতেনাতে গ্রেপ্তার দুই দুর্বৃত্ত ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জুলাই শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করতে হবে: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই শহীদদের রক্তের প্রতিটি ফোঁটার মূল্যায়ন করতে হবে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শনিবার (৮ আগস্ট) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে জুলাই গণঅভ্যুত্থানে নিজ বাসার বারান্দায় পুলিশের গুলিতে নিহত শহীদ নাঈমা সুলতানার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ মাহদীর, পুলিশ বলছে ‘নাটক’

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাঈমা সুলতানা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করাই এখন সবার প্রধান দায়িত্ব। এ সময় তিনি নাঈমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জামায়াত আমির বলেন, নাঈমার মা অত্যন্ত যত্নে তাকে বড় করেছিলেন। কিন্তু স্বৈরাচারীদের গুলিতে তাকে হারাতে হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে বহু শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে নাঈমার পরিবারের বাসা কাছাকাছি হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে দেখা করতে কিছুটা দেরি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে প্রেমের গল্পে শাকিব খান

তিনি নাঈমার পরিবারের জন্য দোয়া করেন এবং শহীদ পরিবারগুলোর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা করে দোয়া করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, অধ্যক্ষ আশরাফুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের বার্তা, কপ-৩১ সম্মেলনে পাট প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

জুলাই শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করতে হবে: জামায়াত আমির

আপডেটের সময়: ০৯:০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই শহীদদের রক্তের প্রতিটি ফোঁটার মূল্যায়ন করতে হবে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শনিবার (৮ আগস্ট) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে জুলাই গণঅভ্যুত্থানে নিজ বাসার বারান্দায় পুলিশের গুলিতে নিহত শহীদ নাঈমা সুলতানার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের বার্তা, কপ-৩১ সম্মেলনে পাট প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাঈমা সুলতানা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করাই এখন সবার প্রধান দায়িত্ব। এ সময় তিনি নাঈমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জামায়াত আমির বলেন, নাঈমার মা অত্যন্ত যত্নে তাকে বড় করেছিলেন। কিন্তু স্বৈরাচারীদের গুলিতে তাকে হারাতে হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে বহু শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে নাঈমার পরিবারের বাসা কাছাকাছি হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে দেখা করতে কিছুটা দেরি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে প্রেমের গল্পে শাকিব খান

তিনি নাঈমার পরিবারের জন্য দোয়া করেন এবং শহীদ পরিবারগুলোর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা করে দোয়া করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, অধ্যক্ষ আশরাফুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ