ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নেপালের সম্মানসূচক জেনারেল হলেন ভারতের সেনাপ্রধান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৫৪ সময় দেখুন

ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই সম্মাননা প্রদান করেন।

দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সামরিক সম্পর্কের ঐতিহ্য হিসেবে এই পদমর্যাদা দেওয়া হয়ে থাকে। ১৯৫০ সাল থেকে নেপাল ও ভারত পরস্পরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদে ভূষিত করে আসছে।

আরও পড়ুনঃ  বলিউডে প্রত্যাশিত জায়গা পাননি জারিন, ক্যারিয়ারের আড়ালে থাকা কারণ জানালেন নিজেই

অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবসহ দুই দেশের সামরিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম

জেনারেল শেঠ রোববার নেপালে পৌঁছান। সফরকালে তিনি ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সামগ্রিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস।

সামরিক সরঞ্জাম হস্তান্তর

সোমবার নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন ভারতীয় সেনাপ্রধান। পরে নেপাল সেনা সদর দপ্তরে একটি গাছের চারা রোপণ করেন এবং গার্ড অব অনার গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

নেপাল সেনাবাহিনী জানিয়েছে, জেনারেল শেঠের এই সফর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

নেপালের সম্মানসূচক জেনারেল হলেন ভারতের সেনাপ্রধান

আপডেটের সময়: ০২:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই সম্মাননা প্রদান করেন।

দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সামরিক সম্পর্কের ঐতিহ্য হিসেবে এই পদমর্যাদা দেওয়া হয়ে থাকে। ১৯৫০ সাল থেকে নেপাল ও ভারত পরস্পরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদে ভূষিত করে আসছে।

আরও পড়ুনঃ  সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবসহ দুই দেশের সামরিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ