মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা হচ্ছে না এবং এ বিষয়ে কোনো বৈঠকও নির্ধারিত নেই।
মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন। তাঁর বক্তব্যের বরাতে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প দাবি করেন, ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ পূর্ণ শক্তি ও কার্যকারিতা নিয়ে বজায় রয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী উন্মুক্ত ও সচল রয়েছে এবং জলপথে থাকা মাইনগুলো নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা নির্ধারিত নেই।
প্রতিবেদকের নাম 




















